সোমবার, মার্চ ৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযানে পানির ট্যাংকে মিলল তেল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬
বাংলাদেশ
0
জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযানে পানির ট্যাংকে মিলল তেল

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযানে পানির ট্যাংকে মিলল তেল

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

জেলা প্রতিনিধি

পাবনা: পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর পাম্পে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মজুত ও লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় পাম্প পরিচালককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেন। দুই ঘণ্টা ধরে চলা এই অভিযানে দেখা যায়, একটি বড় প্লাস্টিকের পানির ট্যাংকিতে গোপনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল, যা বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা বলে ধারণা করা হচ্ছে।

ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে তেল মজুত করা হলেও পাম্প কর্তৃপক্ষ পেট্রোল মজুত ও বিক্রির স্বপক্ষে কোনো বৈধ আইনগত অনুমোদন বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এর ফলে পাম্প পরিচালক ও আলম হাজীর ভাই আব্দুল হান্নানকে কয়েকটি ধারায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছেন যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতেনাতে প্রমাণ পাওয়ার পরও প্রশাসনের এমন নমনীয় শাস্তি সন্দেহজনক। এর আগে ২০২১ সালের নভেম্বরে এই লাইসেন্সবিহীন পাম্পটিতে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। সে সময় অবৈধ পাম্প পরিচালনার বিষয়টি সামনে এলেও পরবর্তীতে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে আবারও ব্যবসা শুরু করেন আলম হাজী। বারবার অপরাধ করার পরও অল্প জরিমানা করে ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম জানান, অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করে কাগজপত্র শুধরে নিতে সময় দেওয়া হয়েছে। তবে অপরাধের পুনরাবৃত্তির বিষয়টি তার জানা ছিল না। পাম্পটি নজরদারিতে রাখা হয়েছে এবং সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, অভিযুক্ত জামায়াত নেতা আলম হাজী সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার ভাই এটি দেখাশোনা করেন এবং তাদের সব বৈধ কাগজপত্র রয়েছে।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Illegal Fuel HoardingJamaat LeaderLocal News BDMobile Court BDNSI OperationPabna Newsঅবৈধ তেল মজুতপাবনাসারাদেশ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক
বাংলাদেশ

মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

মার্চ ৯, ২০২৬
চলেন যুদ্ধে যাই—প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ

চলেন যুদ্ধে যাই—প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্চ ৮, ২০২৬
হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ৪টি গ্যাসের জাহাজ চট্টগ্রাম বন্দরে
চট্টগ্রাম

হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ৪টি গ্যাসের জাহাজ চট্টগ্রাম বন্দরে

মার্চ ৮, ২০২৬
পরবর্তী পোস্ট
যশোরে প্রাচীরের ওপর রাখা হ্যান্ডমাইকে হঠাৎ বাজল ৭ মার্চের ভাষণ

যশোরে প্রাচীরের ওপর রাখা হ্যান্ডমাইকে হঠাৎ বাজল ৭ মার্চের ভাষণ

খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন জাইমা রহমান

খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন জাইমা রহমান

হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ৪টি গ্যাসের জাহাজ চট্টগ্রাম বন্দরে

হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ৪টি গ্যাসের জাহাজ চট্টগ্রাম বন্দরে

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৭)
  • অপরাধ (৫২)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮১)
  • আন্তর্জাতিক (৫৭৩)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮২)
  • খেলা (২২৫)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৪৭)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৮)
  • ধর্ম ও জীবন (১৬)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪১)
  • ফুটবল (২৩৬)
  • বরিশাল (১০)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৫১)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (১)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৬৮৯)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৮)
  • রাজনীতি (৪৪৮)
  • লাইফস্টাইল (৯৯)
  • শিক্ষা (১২০)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মিরপুর যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • রেকর্ড গড়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত মার্চ ৯, ২০২৬
  • ক্ষমা চাইলেন র‍্যাপার বাদশা মার্চ ৯, ২০২৬
  • মানসিক চাপ ও উদ্বেগ কমাতে জাদুর মতো কাজ করে বাগান করা মার্চ ৯, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান