টানা ১০ দিন আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন। বুধবার শিক্ষা কার্যক্রমে ফিরবেন বলে জানিয়েছেন তারা। বাড়তি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার ঘোষণাও দেন শিক্ষকরা।


