বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

‘প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বিচার বিভাগের আলাদা সচিবালয়’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৫
- সেমি লিড, আদালত, শিক্ষা
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, ‘এরই মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে।’

শনিবার (২৫ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)-এর উদ্যোগে এবং সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ অংশীদারিত্বে ও সুইডেন দূতাবাসের সহায়তায় ‘সুপ্রিম কোর্ট রিপোর্টারদের অনুসন্ধানী সাংবাদিকতা শক্তিশালীকরণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ল’ বিটের ৪০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম শক্তিশালী হাতিয়ার। ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত বিটের সাংবাদিকরা আমাদের বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার — তাদের মাধ্যমে জনগণ আদালতের কার্যক্রম, আইন, ন্যায়বিচার ও মানবাধিকারের বিষয়গুলো সম্পর্কে জানতে পারে।

এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে ‘ল’ বিটের সাংবাদিকরা আরও দক্ষ, সচেতন ও পেশাদারভাবে অনুসন্ধানী সাংবাদিকতা পরিচালনা করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সবসময় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কর্মশালা তারই ধারাবাহিক অংশ, যেখানে সুপ্রিম কোর্ট, ইউএনডিপি এবং সুইডেন দূতাবাসের সহযোগিতা আমাদের এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করেছে।

তিনি আরও বলেন, ”ল’ বিটের সাংবাদিকরা সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সত্য উদঘাটন ও জনগণের আস্থা অর্জন সম্ভব। আমরা বিশ্বাস করি, আজকের প্রশিক্ষণ আপনাদের পেশাগত দক্ষতা আরও বাড়াবে এবং দায়িত্বশীল সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

ইউএনডিপি বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা (রুল অব ল, জাস্টিস এন্ড সিকিউরিটি) রোমানা শোয়েগার বলেন, বাংলাদেশ যখন তার বিচার বিভাগীয় সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে, তখন গণমাধ্যমের ভূমিকা হয়ে উঠছে আরও গুরুত্বপূর্ণ। বিচার সংস্কারের এই যাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা অনুধাবন করেই ইউএনডিপি সাংবাদিকদের জন্য এই সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার ধারাবাহিক আয়োজন শুরু করেছে। সঠিক, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক প্রতিবেদন জনসাধারণের উপলব্ধিকে গঠন করে এবং স্বচ্ছতা বাড়ায়। আপনাদের লেখনীতে রয়েছে সেই শক্তি — যার মাধ্যমে মানুষ বিচার, তার অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে বোঝে।

নিমকোর সহকারী পরিচালক মকবুল হোসাইনের সঞ্চালনায় দিনব্যাপী এই কর্মশালায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার এবং পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাববী, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মোঃ আব্দুল কাইয়ুম, কর্মশালার পরিচালক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক, কর্মশালা সমন্বয়ক ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক হাফসা আক্তার সোনিয়া প্রমুখ।

Tags: ইউএনডিপিজাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটনিমকোবিচার বিভাগমুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীসচিবালয়সুইডেন দূতাবাসসুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ইউজিসির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চাইলেন প্রফেসর ড. এস এম এ ফায়েজ
শিক্ষা

ইউজিসির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চাইলেন প্রফেসর ড. এস এম এ ফায়েজ

মার্চ ১৬, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শের পরই ম্যানেজিং কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
শিক্ষা

প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শের পরই ম্যানেজিং কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

মার্চ ১৪, ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের উৎসবভাতা অনুমোদন
শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা অনুমোদন

মার্চ ১৩, ২০২৬
পরবর্তী পোস্ট

১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: ড. মঈন খান

মোহাম্মদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী নাসিম গ্রেপ্তার

জয়-ইয়াসিরের সেঞ্চুরিতে চট্টগ্রামের ৪০১

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০০)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৮)
  • খেলা (২৩৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৭৭)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৪)
  • শিক্ষা (১২৪)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার মার্চ ১৮, ২০২৬
  • ‘রাক্ষস’ সিনেমার নতুন গান ‘তুমি ছাড়া’ প্রকাশ্যে মার্চ ১৮, ২০২৬
  • রুমিন ফারহানার সঙ্গে এক ফ্রেমে ভাবনা মার্চ ১৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান