বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে মার্কিন কোম্পানিগুলোর জন্য বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, মার্কিন কোম্পানিগুলো যেন বাংলাদেশে ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ পায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। মার্কিন দূতাবাসের মতে, স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে উভয় দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।
বাংলাফ্লো/এফআইআর






