ইউজিসির মধ্যস্থতায় ড্যাফোডিল ইউনিভার্সিটির সব জিম্মি শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এখনো একজন নিখোঁজের দাবি করেছে ড্যাফোডিল কর্তৃপক্ষ ও স্বজনরা। জিম্মিদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। দু’টি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।


