বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ক গণভোটের ঠিক দুদিন আগে তিনি এই ভাষণ দিতে যাচ্ছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ভাষণে তিনি আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের অবস্থান, সার্বিক প্রস্তুতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জাতিকে অবহিত করবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। নির্বাচনের আগমুহূর্তে এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা জাতিকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর






