বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টার আগমন ও ভোটদান উপলক্ষ্যে গুলশান এলাকা এবং সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় মাঠে রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর




