বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হন। ভোট প্রদান শেষে সকাল ১০টা ৩৯ মিনিটে তিনি কেন্দ্র ত্যাগ করেন।

এর আগে একই কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে সপরিবারে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। ভিআইপিদের ভোটদান কেন্দ্র করে গুলশান এলাকায় সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন ছিল।
আজ শেরপুর-৩ আসন ছাড়া দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৮৩ জন নারী। নির্বাচন কমিশন ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাফ্লো/এফআইআর






