নানা আয়োজনে পালন হয়েছে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল ‘চ্যানেল আই’ এর প্রতিষ্ঠাবার্ষিকী। আনন্দ উচ্ছ্বাসে যোগ দিতে আসেন নানা শ্রেণিপেশার মানুষ। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে গণমানুষের প্রিয় গণমাধ্যম চ্যানেল আই এর বর্ণিল অগ্রযাত্রায় জানান তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।


