ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘মধুমতি ব্যাংক পিএলসি’ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ক্রেডিট অফিসার (ইও-এফএভিপি)’ পদে দক্ষ ও অভিজ্ঞ কর্মী খুঁজছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৯ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত:
পদের নাম: ক্রেডিট অফিসার (ইও-এফএভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা: মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতার পাশাপাশি কোর ব্যাংকিং সিস্টেম এবং সংশ্লিষ্ট বিজনেস ইন্টেলিজেন্স পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।
চাকরির ধরন ও কর্মক্ষেত্র: ফুল টাইম এবং অফিসে কাজ করতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গা।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন (বয়সসীমা উল্লেখ নেই)।
বেতন ও সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন।
বাংলাফ্লো/এফআইআর





