শুক্রবার, মার্চ ২০, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম ফুটবল

বিশ্বকাপে কারা এই কেপ ভার্দে, কোথা থেকে কীভাবে এলো

২০২৬ ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করেছে আফ্রিকার দেশটি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৫
ফুটবল, স্পোর্টস
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

কেপ ভার্দে, পশ্চিম আফ্রিকার একটি দ্বীপদেশ, অবস্থান মধ্য আটলান্টিক মহাসাগরে। কেপ ভার্দে বা কাবো ভার্দে, আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কাবো ভার্দে নামে পরিচিত দেশটি। দশটি আগ্নেয়গিরির দ্বীপ নিয়ে গঠিত। আয়তন ৪,০৩৩ বর্গকিলোমিটার। ২০২৪ সাল পর্যন্ত গণনায় জনসংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৮৭৭ জন। এ তো গেল ভৌগোলিক পরিচিতি। গত একদিনে বিশ্বের আনাচে কানাচেতে পৌঁছে গেছে তাদের আরেক পরিচিতি, যাকে বলা যায় ফুটবল পরিচিতি। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে আইসল্যান্ডের পর বিশ্বকাপে খেলার টিকিট অর্জন করেছে কেপ ভার্দে। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৭০এ।

বিশ্বকাপ বাছাইয়ে আফ্রিকান অঞ্চল থেকে কোয়ালিফাই করেছে কেপ ভার্দে। ‘ডি’ গ্রুপে তারা বাছাইয়ে ১০টি ম্যাচ খেলেছে, ৭টিতে জিতেছে, হেরেছে একটিতে, দুটি করেছে ড্র। সবশেষ পাঁচ ম্যাচের কোনটিতে হারেনি, চারটিতে জিতেছে, ড্র একটিতে। ক্যামেরুনের সাথে জয়ের পর লিবিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করে কেপ ভার্দে। তার আগে মৌরিতানিয়াকে ২-০ গোলে হারায়। অ্যাঙ্গোলাকে ২-১ গোলে, মরিশাসকে ১-০ গোলে, লিবিয়াকে ১-০ এবং ইসোয়াতিনিকে ২-০ গোলে হারিয়েছে বাছাইয়ে। একমাত্র ক্যামেরুনের কাছে প্রথম ম্যাচে ৪-১ গোলে হেরেছিল তারা। আফ্রিকা থেকে সবচেয়ে বেশি আটবার বিশ্বকাপ খেলা ক্যামেরুনের গ্রুপ থেকে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে কোয়ালিফাই করেছে কেপ ভার্দে। দলটিকে ডাকা হয় ব্লু শার্কস।

কেপ ভার্দের কোচের নাম পেদ্রো লেইটাও ব্রিটো। কেপ ভার্দের সাবেক খেলোয়াড় তিনি। ব্রিটোর বয়স এখন ৫৫ বছর, সেন্ট্রার ব্যাক হিসেবে খেলতেন। ১৯৯১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়ার পর অধিনায়কত্বও করেছিলেন। তিনি ২৮ ম্যাচ খেলে গেছেন জাতীয় দলে। ২০২০ সালের জানুয়ারিতে দলের কোচের দায়িত্ব নেন। ৪-৩-৩ আক্রমণাত্মক ফর্মেশনে খেলাতে পছন্দ করেন শিষ্যদের।

কেপ ভার্দের খেলোয়াড়দের মধ্যে সর্বনিম্ন বয়স যায়, তার ২২ বছর বয়স। আর সর্বোচ্চের বয়স ৩৯ বছর। দলটিতে ৩০এর কোটা পার করা খেলোয়াড় আছেন ১০ জন। বাকি সবার বয়স ২২-২৯ এর মধ্যে।

কেপ ভার্দের বর্তমান দলে ৯জন বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছেন। তারা- স্টিভেন মোরেইরা, জন্মগ্রহণ করেছেন ফ্রান্সে। জামিরো মন্টেইরো গ্যারি রদ্রিগুয়েস, জন্মেছেন নেদারল্যান্ডসে। রুবেন পিনা, রায়ান মেন্ডেস, ভোজিনহা, ডিরয় দুয়ার্তে, লারোস দুয়ার্তে এবং ইয়ান্নিক সেমেডো বাকিরা।

কেপ ভার্দের বংশোদ্ভূত কিছু খেলোয়াড় অন্য জাতীয় দলের হয়েও খেলেছেন একটা সময়। তাদের মধ্যে বিখ্যাত হলেন ন্যানি, পর্তুগালের হয়ে খেলেছেন। সেনেগালের হয়ে খেলেছেন রোনালদো জর্জি পাইরেস। প্যাট্রিক ভিয়েরা ফ্রান্সের হয়ে খেলেছেন। আবার পর্তুগালের হয়ে খেলা নুনো মেন্ডেস, রাফায়েল লিয়াও কেপ ভার্দের বংশোদ্ভূত।

কেপ ভার্দের সর্বোচ্চ ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম আছে। নাম স্টেডিও ন্যাসিওনেল ডি ক্যাবো ভার্দে। স্টেডিয়ামটি অ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্টে ব্যবহার করা হয়। এটিই তাদের জমে ওঠা ফুটবলের প্রাণকেন্দ্রও।

কেপ ভার্দে ১৯৭৫ সালে পর্তুগাল থেকে স্বাধীনতা অর্জন করে। তার আগেই ১৯৫৩ সাল থেকে স্থানীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন হয়ে আসছে। তাদের ঘরোয়া ফুটবল লিগের নাম কেপ ভার্দিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ১৯৭৬ সালে যাত্রা করে। এছাড়া ইন্ডিপেনডেন্ট কাপ হয়। ১২টি ক্লাব প্রতিযোগিতাটিতে অংশ নেয়। তাদের তারকা সেন্টারব্যাক লোগান কস্তা একমাত্র ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের হয়ে খেলেন। তার জন্ম ফ্রান্সে, যুব দলের হয়ে খেলার পর কেপ ভার্দে দলে যোগ দেন। আরও কিছু খেলোয়াড় ইউরোপে খেলেন, বিশেষ করে পর্তুগীজ, তুরস্ক, সাইপ্রাস, ইসরায়েল, হাঙ্গেরি, বুলগেরিয়া, রাশিয়া এবং ফিনল্যান্ডের লিগে খেলেন।

দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, যা দিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে। এর আগে তাদের ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্য ছিল আফ্রিকান কাপ অব নেশনসে খেলার যোগ্যতা অর্জন করা। এর বাইরে ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে বক্সার ডেভিড ডি পিনা ছেলেদের ফ্লাইটওয়েট ক্যাটাগরিতে ব্রোঞ্জপদক জিতেছিল, যা দেশটির প্রথম অলিম্পিক পদকও। পশ্চিম আফ্রিকার দেশগুলো নিয়ে হওয়া আন্তর্জাতিক আসর ‘আমিলকার ক্যাব্রাল কাপ’ জয়ের ইতিহাস রয়েছে দেশটির।

কেপ ভার্দের সম্পদের পরিমাণ খুব সীমিত। তবে এখানে সীমিত আকারে খনিজ, লবণ, পজ্জোলোনা, ব্যাসল্ট, কোয়ালিন, জিপসাম এবং লাইমস্টোন রয়েছে। কম বৃষ্টিপাতের কারণে স্বাদু পানির সংকট রয়েছে দেশটিতে। তবে মেইজ, বীন, কলা, আখ এবং কফি উৎপাদন হয়। দেশটির অর্থনীতি আমদানির উপর নির্ভরশীল।

Tags: আফ্রিকাকেপ ভার্দেপর্তুগালবিশ্বকাপ বাছাইব্রিটোলিড স্পোর্টস
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

চোট কাটিয়ে ফিরছেন হামজা চৌধুরী
খেলা

চোট কাটিয়ে ফিরছেন হামজা চৌধুরী

মার্চ ১৪, ২০২৬
মাঠের তারকা ফুটবলার থেকে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ
অন্যান্য খেলা

মাঠের তারকা ফুটবলার থেকে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ

মার্চ ১৩, ২০২৬
বিশ্বকাপে ইরানকে স্বাগত ট্রাম্পের, তবে দিলেন নিরাপত্তার সতর্কতা
খেলা

বিশ্বকাপে ইরানকে স্বাগত ট্রাম্পের, তবে দিলেন নিরাপত্তার সতর্কতা

মার্চ ১৩, ২০২৬
পরবর্তী পোস্ট

রাজধানীর রূপনগরে দুটি বাণিজ্যিক ভবনে আগুন

ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের প্রশংসায় প্রধান উপদেষ্টা

এবার মাদাগাস্কারের রাষ্ট্রক্ষমতা দখল করলো সেনাবাহিনী

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০১)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৮)
  • খেলা (২৩৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৮০)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৪)
  • শিক্ষা (১২৫)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন প্রফেসর ড. মামুন আহমেদ মার্চ ১৯, ২০২৬
  • দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী মার্চ ১৯, ২০২৬
  • ঢাকায় এবার ১ হাজার ৭২০টি ঈদ জামাত, সর্বোচ্চ নিরাপত্তায় ডিএমপি মার্চ ১৯, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান