বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে তার সহপাঠীরা বিক্ষোভ করেছেন।
আজ শনিবার (১৮ অক্টোবর) তারা কিছু সময়ের জন্য মিছিল নিয়ে মিরপুর–১০ নম্বরে সড়ক অবরোধ করেন।
এর আগে, গত বুধবার রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়াতে ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। বিইউপির শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অপরাধী গ্রেপ্তার হয়নি। অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তারা।
সড়ক ছেড়ে দেওয়ার আগে শিক্ষার্থীরা জানান, আগামীকাল রোববার বেলা ১১ টায় মিরপুর–১২ তে আবারও বিক্ষোভ করবেন তারা।


