রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম অপরাধ

চাঁদা না পেয়ে নৌরুটের ১০ নৌকা আটকে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৫
অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমাইপুর–পাটুলী নৌরুটে চাঁদাবাজির দৌরাত্ম্যে বিপাকে পড়েছেন নৌকার মাঝিরা। অভিযোগ রয়েছে, পাটুলী ঘাটে প্রতিদিন ৬০০ টাকা করে চাঁদা না দিলে যাত্রী পারাপারের নৌকাগুলো ঘাটে ভিড়তে দেওয়া হয় না।

নিয়মিত চাঁদা পরিশোধ করেও বুধবার (৮ অক্টোবর) যাত্রীসহ নৌকা ঘাটে ভিড়ালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ১০টি নৌকা আটকে দেন।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত মাঝিরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্তের আশ্বাস দিলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাটুলী ঘাট এলাকায় সারি করে বেঁধে রাখা হয়েছে যাত্রী পারাপারের অন্তত ১০টি নৌকা। মাঝিরা বলছেন, আগে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা দিতে হতো। কিন্তু গত ৫ আগস্ট থেকে হঠাৎ তা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ টাকা।

হুমাইপুর গ্রামের মাঝি জাহাঙ্গীর (৩৪) বলেন, “আমরা প্রতিদিন নিয়ম করে টাকা দেই। তারপরও বুধবার সকালে যাত্রীসহ ঘাটে গেলে বলে—চাঁদা দেন নাই, তাই নৌকায় উঠতে পারবেন না। আমরা কষ্ট করে খাই, এই সময় নৌকা বন্ধ মানে পেট বন্ধ।”

মাঝি আক্কাস আলী (৪০) বলেন, “নৌকা চালিয়ে সংসার চলে। এই বর্ষায় যেটুকু আয় হয়, তা দিয়েই সারাবছর চলে যায়। এখন নৌকা আটক করে রাখছে, আমরা বসে আছি খালি পেটে।”

মাঝি রতন মিয়া (৩৫) বলেন, “৬০০ টাকা অনেক বেশি। দিন শেষে আমরা এত আয়ই করতে পারি না। তারপরও দেই, শুধু যেন নৌকা চালাতে পারি। কিন্তু এখন কোনো কারণ ছাড়াই নৌকা আটক করে রাখছে।”

আর মাঝি স্বপন (৪০) বলেন, “চাঁদা না দিলে ঘাটে ভিড়তে দেয় না, আবার দিলে বলে ঠিকঠাক দেন নাই। যেন আমরা বন্দী হয়ে গেছি। ঘরে বাচ্চা আছে, এখন কি করবো বুঝতে পারছি না।”

ঘাটের ইজারাদার বা দায়িত্বশীল কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ইজারার টাকা তোলার দায়িত্বে থাকা এক কর্মচারী ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে সরে যান।

বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। হুমাইপুর ঘাটে সরকারের কোনো ইজারা নেই। উল্টো সেখানে উপজেলা বিএনপির সদস্য হেলাল খানের নেতৃত্বে অনিয়ম চলছে, তার বিরুদ্ধেই অভিযোগ আসা উচিত।”

বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বিষয়টি দলীয় দুই পক্ষের কোন্দল ঘিরেই ঘটেছে।”

নৌকা আটকে থাকায় প্রতিদিনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে এই রুটে যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

Tags: চাঁদাবাজিনৌকা আটকবিএনপি নেতাবিপাকে মাঝিরা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

Burial-of-father-and-son-killed-in-earthquake-completed
বাংলাদেশ

ভূমিকম্পে নিহত বাবা ও ছেলের দাফন সম্পন্ন

নভেম্বর ২২, ২০২৫
Attack-and-vandalism-at-former-President-Abdul-Hamids-residence
কিশোরগঞ্জ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

নভেম্বর ১৮, ২০২৫
Fire-in-a-bus-in-Kishoreganj-helper-sleeping-inside-is-unharmed
- লিড নিউজ

কিশোরগঞ্জে বাসে আগুন, ভেতরে ঘুমন্ত হেলপার অক্ষত

নভেম্বর ১২, ২০২৫
পরবর্তী পোস্ট

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন শহিদুল আলম

২২ বছরের ব্যবধান, আরো অনবদ্য শাকিব!

বারাক ওবামা কিছুই করেননি, অথচ পুরস্কার পেয়ে গেলেন: ট্রাম্প

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (২)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৬)
  • অপরাধ (৪৯)
  • অর্থনীতি (৮৬)
  • আদালত (৮০)
  • আন্তর্জাতিক (৪৯৬)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৫১)
  • খেলা (১৬৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (২৫)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৫৮)
  • ধর্ম ও জীবন (৯)
  • নারী (১)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪০)
  • ফুটবল (২২৭)
  • বরিশাল (৯)
  • বাণিজ্য (৩৬)
  • বাংলাদেশ (১,১২১)
    • কক্সবাজার (২১)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১০)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৩৯)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (১)
    • ঝিনাইদহ (১)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৬)
    • ঢাকা (৪৯)
    • দিনাজপুর (৪)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৩)
    • নারায়ণগঞ্জ (৩)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (১)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৬)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৫৪১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৪)
  • রাজনীতি (৪১৩)
  • লাইফস্টাইল (৬৯)
  • শিক্ষা (১০০)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৫৯)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (২৭)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Interim Government International News Khaleda Zia Sharif Osman Hadi Tarique Rahman World News অস্ট্রেলিয়া আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ গণভোট চট্টগ্রাম জাতীয় নির্বাচন জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বাংলাদেশ রাজনীতি বিএনপি বিসিবি ভারত মিরপুর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বাছাইপর্বে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ ফেব্রুয়ারি ১, ২০২৬
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: শেষ চারের লড়াইয়ে ভারত-পাক দ্বৈরথ ফেব্রুয়ারি ১, ২০২৬
  • ৮৮ বছরে থামল মোহামেডানের সাবেক তারকার জীবনলড়াই ফেব্রুয়ারি ১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান