বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে তারা সাক্ষাৎ করেন বলে বাংলাদেশ নেভির ভ্যারিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন।


