বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম প্রবাস সংবাদ

বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৫
প্রবাস সংবাদ
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টায় প্রেসিডেন্ট প্যালেসের রিপাবলিক স্কোয়ারে পৌঁছালে জাতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অফ অনার প্রদান করে। চিফ এবং ডেপুটি চিফ অফ প্রটোকল তাকে স্বাগত জানান।

গার্ড অফ অনার প্রদানের পর এক মনোজ্ঞ বেরু ধুম্মারি শোভাযাত্রা (সাংস্কৃতিক শোভাযাত্রা) অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক কার্যক্রম শেষে হাইকমিশনার রাষ্ট্রপতি কার্যালয়ে পৌঁছান এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এরপর রাষ্ট্রপতি কার্যালয়ের গাজী হলে রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু, পররাষ্ট্রমন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম তার পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে পেশ করেন। পরিচয়পত্র গ্রহণের পর রাষ্ট্রপতি প্রায় ১০-১৫ মিনিটের এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

আলোচনা অনুষ্ঠানে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও জোরদার করার এবং সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করা হয়।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা:

আলোচনাকালে রাষ্ট্রপতি মুইজ্জু মানবসম্পদ উন্নয়ন, উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থের গুরুত্বপুর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং তিনি আশা করেন আগামীতে দু’দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং ব্যবসা-বাণিজ্যের পরিধিও বৃদ্ধি পাবে।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগ দেওয়ায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান, যারা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসা বৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেওয়া হয়। উল্লেখ করা হয় যে সম্প্রতি মালদ্বীপের মাধ্যমে বাংলাদেশ থেকে ট্রান্সশিপমেন্ট বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন, আর মালদ্বীপের কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশ সহায়তা করা এবং প্রতিরক্ষা, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি নতুন ক্ষেত্রে সহযোগিতার পথ খুঁজে বের করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা পৌঁছে দেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য রাষ্ট্রপতি মুইজ্জুকে আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, মালদ্বীপ এবং বাংলাদেশ ২২ সেপ্টেম্বর ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

প্রসঙ্গত, নবনিযুক্ত হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং সংসদীয় কূটনীতিক। মালদ্বীপে যোগদানের পূর্বে তিনি তুর্কি পার্লামেন্টের (টিবিএমএম) উপদেষ্টা এবং সংসদীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন।

এছাড়াও, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস ইনস্টিটিউটে (এফএসআই) কূটনীতিকদের প্রশিক্ষক হিসেবে এবং আঙ্কারা ইলদিরিম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ইনস্টিটিউট প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব ও কৌশলগত গবেষণায় তার গভীর পাণ্ডিত্য রয়েছে এবং তিনি ‘‘পশ্চিমা বিশ্বের বাহিরে আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব ও সফট পাওয়ার কৌশল’’ নিয়ে ব্যাপক কাজ করেন। তার এই বহুমুখী অভিজ্ঞতা মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কৌশলগতভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Tags: দ্বিপাক্ষিক সম্পর্কবাংলাদেশ মালদ্বীপবেরু ধুম্মারি শোভাযাত্রারাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াত কর্মী নিহত
প্রবাস সংবাদ

সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াত কর্মী নিহত

মার্চ ৯, ২০২৬
আমিরাতে ভিসা জটিলতা নিরসনে ড. আসিফ নজরুলের আহ্বান
প্রবাস সংবাদ

আমিরাতে ভিসা জটিলতা নিরসনে ড. আসিফ নজরুলের আহ্বান

ফেব্রুয়ারি ২, ২০২৬
প্রবাস সংবাদ

​জেদ্দায় আন্তর্জাতিক বিজনেস সেমিনার অনুষ্ঠিত

অক্টোবর ৩০, ২০২৫
পরবর্তী পোস্ট

তারেক রহমান নিজেই জানালেন, কবে দেশে ফিরবেন

বর্ষাবাস শেষে বৌদ্ধ সম্প্রদায়ের আনন্দ উৎসব প্রবারণা পূর্ণিমা

'গণমাধ্যমে আমার কথা বলা বন্ধ করেছিলো স্বৈরাচারী সরকার'

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০১)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৮)
  • খেলা (২৩৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৮০)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৪)
  • শিক্ষা (১২৫)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন প্রফেসর ড. মামুন আহমেদ মার্চ ১৯, ২০২৬
  • দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী মার্চ ১৯, ২০২৬
  • ঢাকায় এবার ১ হাজার ৭২০টি ঈদ জামাত, সর্বোচ্চ নিরাপত্তায় ডিএমপি মার্চ ১৯, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান