বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম প্রবাস সংবাদ

মালদ্বীপে বাংলাদেশের নতুন হাইকমিশনার ড. নাজমুল ইসলামের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৫
প্রবাস সংবাদ
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় প্রেসিডেন্ট প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে মালদ্বীপ-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় পক্ষ।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম প্রেসিডেন্ট প্যালেসের রিপাবলিক স্কোয়ারে পৌঁছালে মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী তাকে গার্ড অফ অনার প্রদান করে। চিফ ও ডেপুটি চিফ অফ প্রটোকল তাঁকে স্বাগত জানান। এর পরপরই আয়োজিত হয় মালদ্বীপের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শোভাযাত্রা ‘বেরু ধুম্মারি’। এরপর হাইকমিশনার প্রেসিডেন্টের কার্যালয়ে গিয়ে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

গাজী হলে আয়োজিত মূল অনুষ্ঠানে হাইকমিশনার তাঁর পরিচয়পত্র প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে পেশ করেন। পরবর্তীতে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিটব্যাপী সৌজন্য সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের সহায়তায় গড়ে ওঠা মানবসম্পদ উন্নয়ন, উচ্চশিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক অত্যন্ত চমৎকার। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর হবে বলে আমি বিশ্বাস করি।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম মালদ্বীপে বাংলাদেশি শ্রমশক্তির নিয়োগ এবং তাঁদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই শ্রমশক্তি উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণ, ট্রান্সশিপমেন্ট বৃদ্ধি ও অবকাঠামো সহযোগিতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনায় প্রতিরক্ষা, কৃষি, শিক্ষা, এবং কৌশলগত অংশীদারিত্বসহ বেশ কিছু সম্ভাবনাময় খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়। বিশেষভাবে মালদ্বীপের কৃষিখাতে বাংলাদেশের কারিগরি সহায়তা প্রসারিত করার প্রস্তাব উঠে আসে।

হাইকমিশনার প্রেসিডেন্ট মুইজ্জুকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা পৌঁছে দেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ড. মো. নাজমুল ইসলাম একজন অভিজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সংসদীয় কূটনীতিক। মালদ্বীপে নিয়োগের আগে তিনি তুরস্কের জাতীয় সংসদে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস ইনস্টিটিউটে কূটনীতিক প্রশিক্ষক এবং আঙ্কারা ইলদিরিম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব, সফট পাওয়ার এবং কৌশলগত গবেষণায় তাঁর পাণ্ডিত্য মালদ্বীপ-বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ও মালদ্বীপ ১৯৭৪ সালের ২২ সেপ্টেম্বর কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে শিক্ষার্থী আদান-প্রদান, প্রবাসী শ্রমিক, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার হয়েছে।

Tags: প্রেসিডেন্ট মুইজ্জুবাংলাদেশি হাইকমিশনারের পরিচয়পত্র পেশমালদ্বীপ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াত কর্মী নিহত
প্রবাস সংবাদ

সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের জামায়াত কর্মী নিহত

মার্চ ৯, ২০২৬
আমিরাতে ভিসা জটিলতা নিরসনে ড. আসিফ নজরুলের আহ্বান
প্রবাস সংবাদ

আমিরাতে ভিসা জটিলতা নিরসনে ড. আসিফ নজরুলের আহ্বান

ফেব্রুয়ারি ২, ২০২৬
প্রবাস সংবাদ

​জেদ্দায় আন্তর্জাতিক বিজনেস সেমিনার অনুষ্ঠিত

অক্টোবর ৩০, ২০২৫
পরবর্তী পোস্ট

ইতালির লিগে বুফনের ৩০ বছর পর ছেলের অভিষেক

গৃহবধূদের প্রশংসা করেও বিপাকে বিগ বি!

ইউসেকের নতুন দায়িত্ব পেলেন কেভিন রোপকে

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৬)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৫)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬১০)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৯০)
  • খেলা (২৪১)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৫৪)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৪০)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৯৬)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭৩১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৮)
  • শিক্ষা (১২৯)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ৬০ দিনের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশ ইউজিসির মার্চ ২৬, ২০২৬
  • এসএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করল ঢাকা বোর্ড মার্চ ২৬, ২০২৬
  • ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রমাণ করে পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক ছিল: কিম মার্চ ২৬, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান