বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: কুয়েতের মুবারক আল কাবীর গভর্নরেটের গভর্নর শেখ সাবাহ বাদের সাবাহ আল সালেম আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
সোমবার (১৯ জানুয়ারি) গভর্নরেটের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কুয়েতের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় রাষ্ট্রদূত কুয়েত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাফ্লো/এফআইআর






