বিনোদন ডেস্ক
ঢাকা: ২৪তম ভিজ্যুয়াল এফেক্টস সোসাইটি (ভিএফএক্স) অ্যাওয়ার্ডে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করেছে হলিউড সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ফোটোরিয়াল ফিচারে সেরা ভিজ্যুয়াল এফেক্টসসহ মোট ৭টি পুরস্কার নিজেদের ঝুলিতে পুরেছে ছবিটি। ভিএফএক্স সুপারভাইজার এরিক সাইনডন জানান, এই কিস্তিতে উন্নত প্রযুক্তির মাধ্যমে নিখুঁতভাবে আগুনের ব্যবহার ফুটিয়ে তোলাই ছিল সবচেয়ে কঠিন কাজ।
অন্যদিকে, এবারের আসরে ৩টি পুরস্কার জিতে আলো ছড়িয়েছে ‘কে-পপ ডেমন হান্টার্স’। সেরা অ্যানিমেটেড ফিচার ও সেরা অ্যানিমেটেড চরিত্রের (রুমি) পুরস্কার জিতেছে ছবিটি। এছাড়া ‘জুটোপিয়া ২’ মার্শ মার্কেটের জন্য সেরা পরিবেশের পুরস্কার পেয়েছে। টিভি বিভাগে ‘অ্যান্ডর’ এবং ‘প্রিহিস্টোরিক প্ল্যানেট: আইস এজ’ দুটি করে পুরস্কার জিতেছে। এবারের আসরে চলচ্চিত্র প্রযোজক জেরি ব্রুকহেইমারকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ এবং ওয়েটা ওয়ার্কশপের সহ-প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড টেলরকে ‘ভিশনারি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
ফোটোরিয়াল ফিচারে সেরা ভিএফএক্স: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা অ্যানিমেশন ফিচার: কে-পপ ডেমন হান্টার্স
ফোটোরিয়াল এপিসোডে সেরা ভিএফএক্স: প্রিহিস্টোরিক প্ল্যানেট: আইস এজ
রিয়েল-টাইম প্রজেক্টে সেরা ভিজ্যুয়াল আর্টস: ঘোস্ট অব ইয়োতেই
আজীবন সম্মাননা: জেরি ব্রুকহেইমার
বাংলাফ্লো/এম এইচ এইচ






