শিক্ষা উপদেষ্টার সঙ্গে দাবিদাওয়া নিয়ে বনিবনা না হওয়ায় বিকাল ৫টা পর্যন্ত মার্চ ফর যমুনা কর্মসূচির আল্টিমেটাম দিয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৫টার মধ্যে ৩ দফা দাবি মেনে না নিলে মার্চ ফর যমুনা কর্মসূচি শুরু করবে বলে জানান শিক্ষকেরা।
শিক্ষক প্রতিনিধির দাবি, ২০% বাড়ি ভাড়া দিতে হবে, ১০ % এই বাজেট, বাকি ১০% আগামী বাজেট থেকে দিতে হবে। তবে শিক্ষদের ৫ % ভাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব করেছিল সরকার।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সচিব বলেন, আলোচনার নামে শিক্ষা উপদেষ্টা আই ওয়াশ করেছেন, যা প্রহসনের সামিল। শিক্ষকদের ৩ দাবি এই মাস থেকেই কার্যকর করতে হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বৃদ্ধির বিষয়টি বর্তমানে আলোচনাধীন রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার। তার এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে এবং ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতারা আজ দুপুরে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের সঙ্গে বৈঠকে বসছিলেন।


