কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে সারের সংকট না থাকলেও কিছু দুর্নীতিবাজদের কারণে সারের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে।
বুধবার ২৯ অক্টোবর সচিবালয়ে এক বক্তব্যে তিনি জানান, সার আমদানি বাড়লেও সেই প্রভাবে দাম বাড়বে না।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সার বিতরণ সংক্রান্ত নীতিমালা আগামী ডিসেম্বরের মধ্যেই পাশ হবে। এই নীতিমালা হলে রাজনৈতিক পরিচয়ে কেউ সারের ডিলারশিপ পাবেনা।


