রবিবার, মার্চ ২২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শনে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৫
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

দীর্ঘ ৪৪ বছর পর ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত থাকা বিমানবন্দরটি হঠাৎ করেই নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর আকস্মিক পরিদর্শনের পর এই বিমানবন্দরটির ভবিষ্যৎ নিয়ে স্থানীয় মানুষ থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ১৯৪০ সালের এই বিমানবন্দর ১৯৮০ সালে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষিত হয়। এই স্থাপনাটির সম্ভাব্য পুনরুজ্জীবন নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন উত্তর জনপদের মানুষ।
​
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একটি ডলফিন হেলিকপ্টারযোগে সরাসরি বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করেন।এরপর তিনি বিমানবন্দরটির সামগ্রিক পরিস্থিতি, অবকাঠামো ও ভৌগোলিক কৌশলগত অবস্থান সরেজমিনে ঘুরে দেখেন।

একটি সূত্র দাবি করেছে, সেনাপ্রধান নাকি বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে গুরুত্বআরোপ করেছেন। ​বিমানবন্দর পরিদর্শনের পর সেনাপ্রধান পার্শ্ববর্তী সেনা ক্যাম্পের হলরুমে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এ পরিদর্শনের মূল কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে তাদের মিডিয়া কভারেজের অনুমতি নেই এবং সেনাপ্রধান কোনো মন্তব্য করবেন না। জেলা প্রশাসনের এনডিসি নাজমুল আশরাফও এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি। দায়িত্বশীল মহলের এই নীরবতা কৌশলগত জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

​জনগণের দীর্ঘদিনের দাবি ও আদালতের নির্দেশে ঠাকুরগাঁও বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি রয়েছে।

ব্যবসায়ী, সুশীল সমাজ ও সাধারণ মানুষ মনে করেন, এটি চালু হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং রাজধানী ঢাকার সঙ্গে ১৪-১৫ ঘণ্টার সড়ক পথের দূরত্ব কমে আসবে। ব্যবসায়ী কাজে জরুরিভাবে ঢাকা যাতায়াতের ক্ষেত্রে এটি বিপুল হয়রানি লাঘব করবে বলে তাদের প্রত্যাশা।
​
নাগরিক সমাজের নেতা মাসুদ আহমেদ সুবর্ণ জানান, বিমানবন্দরটি চালুর জন্য তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন।

ঔষধ ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, এই অঞ্চলের মানুষের প্রতি সরকারের দায়িত্বের অংশ হিসেবে বিমানবন্দর চালুর দাবিতে আগামী ২৮ অক্টোবর নাগরিক কর্মসূচি পালন করা হবে।
​
গুরুত্বপূর্ণভাবে এই বিমানবন্দরটি চালুর বিষয়ে উচ্চ আদালত থেকে নির্দেশ জারি করা হয়েছে। একজন আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে গত ২০ জুলাই বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে নির্দেশ জারি করেন।

মন্ত্রিপরিষদ সচিব, বিমান ও পর্যটন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে নির্দেশের জবাব দিতে বলা হয়েছে। এর আগে, আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুজ্জামান সরকারে উচ্চপদস্থ ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠনের দাবিতে লিগ্যাল নোটিশও পাঠিয়েছিলেন।
​
উক্ত লিগ্যাল নোটিশে বিমানবন্দরটি চালু না থাকার ফলে এই এলাকার ৪৫ লাখ মানুষ, ব্যবসা-বাণিজ্য এবং নেপাল-ভুটান-বাংলাদেশ ক্রসবর্ডার বাণিজ্য-পর্যটনের সম্ভাব্যতা ও এই এলাকার ভৌগলিক কৌশলগত দিক বিবেচনায় বিমানবন্দরের সম্ভাব্য ব্যবহার বিষয়ে প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশের দাবি জানানো হয়।
​
সেনাপ্রধানের এই আকস্মিক ও গোপনীয় সফর দীর্ঘদিনের পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে সামরিক-বেসামরিক সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর উদ্যোগের জন্ম দিতে পারে বলে পর্যবেক্ষক মহলের ধারণা।

Tags: জেনারেল ওয়াকার-উজ-জামানপরিত্যক্ত বিমানবন্দরপরিদর্শনবাংলাদেশ সেনাবাহিনীসেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

‘জয় বাংলা’ স্লোগানে খুলল আওয়ামী লীগ কার্যালয়, উঠল পতাকা
ঠাকুরগাঁও

‘জয় বাংলা’ স্লোগানে খুলল আওয়ামী লীগ কার্যালয়, উঠল পতাকা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
Senior-District-Judges-mobile-and-glasses-snatched-in-Parliament-area
- সেমি লিড

সংসদ ভবন এলাকায় সিনিয়র জেলা জজের মোবাইল-চশমা ছিনতাই

নভেম্বর ২০, ২০২৫
Day-heat-may-increase-in-Dhaka-even-though-fog-clears
- সেমি লিড

ঢাকায় কুয়াশা কাটলেও দিনের গরম বাড়তে পারে

নভেম্বর ১৯, ২০২৫
পরবর্তী পোস্ট

কার্গো ভিলেজে আগুন: ঔষধ শিল্পের ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে না দেখে অবাক আকিল

সুপার ওভারে রিশাদকে না নামানোর ব্যাখ্যায় যা বললেন সৌম্য

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০৩)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৮)
  • খেলা (২৩৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৮৩)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২২)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৪)
  • শিক্ষা (১২৫)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত মার্চ ২১, ২০২৬
  • ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে : ইরানের বিপ্লবী গার্ড মার্চ ২০, ২০২৬
  • ‘রাক্ষস’ সিনেমার আইটেম গানে বাজিমাত মার্চ ২০, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান