ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি কেন্দ্রীয় শহিদ মিনারে সবস্তরের শ্রদ্ধাভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি সবস্তরের মানুষের শ্রদ্ধা: মিথিলা নাজনীন (এমএন/এইচএইচ) সবস্তরের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন সদ্যপ্রয়াত ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক। কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা এই গুণীজনের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর শোক র্যালির মাধ্যমে তাঁর মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মৃত্যুর আগেই দেহ দান করে গেছেন।