বাংলাদেশের বাজারে বহুল প্রতীক্ষিত এআই পার্টি ফোন আসছে।
এআই পার্টি ফোন নামে পরিচিত স্মার্টফোনটিতে থাকছে এআই এডিট জিনিসহ ট্রিপল ক্যামেরা সেটআপ। ভয়েস-নির্ভর এই এডিটিং টুলটির মাধ্যমে এখন ভয়েস কমান্ডের মাধ্যমেই ছবি ও ভিডিও এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারী; যা নতুন প্রজন্মের ডিজিটাল স্টোরিটেলারদের সৃজনশীলতাকে অনন্য মাত্রায় নিয়ে যাবে।
ভিডিওপ্রেমীদের জন্য রয়েছে ৪কে ভিডিও ক্যাপচারের সুবিধা। যেখানে ফ্রন্ট ও ব্যাক দুইটি ক্যামেরাতেই পরিচ্ছন্ন ও সিনেমাটিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করতে ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৪কে রেকর্ডিং সুবিধা নিয়ে আসা হয়েছে।
নতুন এই সিরিজটিতে মসৃণ ভিজ্যুয়াল ও উজ্জ্বল রঙের অভিজ্ঞতা নিশ্চিতে ৬.৭৭ ইঞ্চি ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসা হয়েছে।
চার্জ শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে সারাদিন নিশ্চিন্ত রাখতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
এআই পার্টি ফোনটি নিয়ে আসতে যাচ্ছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আগামী ১২ অক্টোবর বহুল প্রত্যাশিত এই ফোনটি ৩টি ভার্সনে নিয়ে আসা হচ্ছে – রিয়েলমি ১৫, রিয়েলমি ১৫ প্রো ও রিয়েলমি ১৫টি।
এবার, ক্রেতারা আগের চেয়েও বেশি চয়েজ, পাওয়ার ও স্টাইল পছন্দ করার সুযোগ পাবেন। ক্রেতারা পছন্দের এই মডেলগুলো আগামী ১২-১৫ অক্টোবর পর্যন্ত প্রি-বুক করতে পারবেন এবং এআই স্মার্টফোনের নেক্সট-জেন অভিজ্ঞতা সবার আগে গ্রহণ করার সুযোগ পাবেন।


