ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: এসিআই মোটরস লিমিটেড ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ৮ এপ্রিল থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য মেকানিক্যাল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস হতে হবে। পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, মার্কেটিং ক্যাম্পেইন, প্রচারমূলক কার্যক্রম এবং ডিলার স্কিম পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতাসহ সংশ্লিষ্ট কাজে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফুলটাইম এই চাকরিতে কেবল ২৪ থেকে ৩২ বছর বয়সী পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। মাসিক বেতনের পাশাপাশি গ্র্যাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ড, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
বাংলাফ্লো/এফআইআর






