ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বনামধন্য প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ‘বিজনেস কোঅর্ডিনেশন এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী নারী-পুরুষ উভয় প্রার্থীই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। গতকাল ২৩ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৫ মার্চ, ২০২৬ পর্যন্ত।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত:
পদের নাম: বিজনেস কোঅর্ডিনেশন এক্সিকিউটিভ (পদসংখ্যা: ০১টি)।
শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (BBA) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের এমএস অফিস (MS Office) এবং বিশেষ করে এক্সেলে (Excel) যথেষ্ট দক্ষতা থাকা আবশ্যক।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল ও ধরন: নির্বাচিত প্রার্থীকে ঢাকায় (ফুলটাইম ও অফিসে) কাজ করতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া, নির্বাচিত প্রার্থী প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য বিভিন্ন সুযোগ-সুবিধাও পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
বাংলাফ্লো/এফআইআর






