বাংলাদেশের অনলাইন সংবাদ অঙ্গনে অনুসন্ধানী সাংবাদিকতার এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে আবাসন নিউজ২৪.কম। জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি ও রাজনীতি বিষয়ক সংবাদ প্রকাশের পাশাপাশি এই পোর্টালটি বিশেষভাবে কাজ করছে দেশের রিয়েল এস্টেট ও হাউজিং সেক্টরের বাস্তব চিত্র তুলে ধরতে।
যেখানে অনেক সংবাদমাধ্যম শুধুমাত্র প্রচারণামূলক প্রতিবেদনেই সীমাবদ্ধ, সেখানে আবাসন নিউজ২৪.কম নিয়মিত প্রকাশ করছে তথ্যভিত্তিক ও অনুসন্ধানী প্রতিবেদন। এসব প্রতিবেদনের মাধ্যমে ক্রেতা ও বিনিয়োগকারীরা জানতে পারছেন হাউজিং সেক্টরের প্রকৃত অবস্থা, বিভিন্ন কোম্পানির কার্যক্রম এবং বাজারের নৈতিক দিকগুলো।
নিউজ পোর্টালটির সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম বলেন, আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়; বরং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। আমরা চাই হাউজিং সেক্টরটিকে স্বচ্ছ, নিরাপদ ও বিনিয়োগবান্ধব করা হোক। এই ধরনের অনুসন্ধানী প্রতিবেদনের ফলেই এখন বিনিয়োগকারীরা আরও সতর্ক ও বিচক্ষণ সিদ্ধান্ত নিচ্ছেন। অনেকেই যাচাই-বাছাই করে ঝুঁকিপূর্ণ কোম্পানি এড়িয়ে যাচ্ছেন এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোতে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ করছেন।
ল্যান্ডমার্ক টাউন লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শরীফ আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আবাসন খাতের বদনাম হচ্ছে। কিন্তু আবাসন নিউজ২৪.কম-এর মতো অনুসন্ধানী গণমাধ্যম আমাদের মতো সৎ উদ্যোক্তাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করছে। আমরা চাই প্রতিটি গ্রাহকের স্বপ্নের ঘর বাস্তবায়িত হোক।
প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রওশন আল মাহমুদ বলেন, আবাসন নিউজ২৪.কম পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে কাজ করছে, যা হাউজিং সেক্টরকে আরও স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে সাহায্য করছে। এই ধরনের সংবাদমাধ্যমই আমাদের মতো উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে।
ফুজিসান প্রোপার্টিজ লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল্লাহ রেজা বলেন, আগে অনেকেই অন্ধভাবে বিনিয়োগ করতেন, কিন্তু আবাসন নিউজ২৪.কম–এর অনুসন্ধানী প্রতিবেদনগুলো দেখে এখন মানুষ আরও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছে। এই উদ্যোগ পুরো সেক্টরের জন্য ইতিবাচক।
একজন স্বনামধন্য রিয়েল এস্টেট উদ্যোক্তা বলেন, অনেকে মনে করেন অনুসন্ধানী প্রতিবেদন মানে নেতিবাচক খবর। আসলে এসব প্রতিবেদনই সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করছে। এই দায়িত্বশীল ভূমিকা রাখছে একমাত্র আবাসন নিউজ২৪.কম।
রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, আবাসন নিউজ২৪.কম হাউজিং সেক্টরের অনুসন্ধানী সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের প্রতিবেদন এখন বিনিয়োগকারীদের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করছে—যার ফলে ক্রেতারা সহজেই ভালো ও খারাপ কোম্পানির পার্থক্য বুঝতে পারছেন।
শুধু সমস্যার চিত্র নয়, বরং সমাধানের পথও তুলে ধরছে এই পোর্টাল। সাম্প্রতিক বছরগুলোতে আবাসন নিউজ২৪.কম–এর সাহসী ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদনের মাধ্যমেই রিয়েল এস্টেট খাতে এসেছে ইতিবাচক পরিবর্তন।


