শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ
0
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

0
শেয়ার হয়েছে
7
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালা থাকবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত ক্ষমতাবানই হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

গুম মানবতাবিরোধী অপরাধ

রাষ্ট্রপতি বলেন, ‘আমি আজ বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, এ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না। আর কোনো মাকে সন্তানের জন্য, কোনো স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না।’ গুমকে জঘন্য মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংবিধানে প্রত্যেক নাগরিকের জীবন, ব্যক্তিস্বাধীনতা ও আইনের সুরক্ষার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, গুম-খুনের মাধ্যমে তা চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। গুম শুধু একজন মানুষকে কেড়ে নেয় না, এটি প্রিয়জনদের হাসি, শান্তি ও সামাজিক স্বস্তিও কেড়ে নেয়।

ফ্যাসিবাদী আমলের গুম ও নিখোঁজ ব্যক্তিরা

ফ্যাসিবাদী সরকারের আমলের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ বা গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন করলেই অনেককে তুলে নিয়ে গুম বা গোপনে হত্যা করা হয়েছে। বিএনপির নেতা ইলিয়াস আলী, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমনসহ অগণিত মানুষ গুমের শিকার হয়েছেন। এছাড়া আইনজীবী ব্যারিস্টার আরমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আজমীসহ ভিন্ন মতাবলম্বী কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ নাগরিকদের বছরের পর বছর ‘আয়নাঘর’-এ আটকে রাখা হয়েছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও গুম করে ভিনদেশে ফেলে আসার ঘটনা তিনি তাঁর বক্তব্যে স্মরণ করেন।

তদন্ত কমিশনের প্রতিবেদন ও নতুন বিল

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি জানান, কমিশন ১ হাজার ৫৬৯টি ঘটনাকে সুনির্দিষ্টভাবে গুম হিসেবে চিহ্নিত করেছে, যার মধ্যে ২৮৭ জন নিখোঁজ ও মৃত। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষকে বেছে বেছে গুম ও হত্যার চিত্রও প্রতিবেদনে উঠে এসেছে। তিনি বলেন, গুম চিরতরে নিষিদ্ধ করতে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে স্বাক্ষর করেছে।

রাষ্ট্রের দায়বদ্ধতা

গুমের শিকার পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শুধু অপরাধীদের শাস্তি দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হবে না। বছরের পর বছর অপেক্ষমাণ পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, জীবিকা ও পুনর্বাসনের দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: AynaghorBangla FlowBangladesh PoliticsBNP Leaders MissingEnforced Disappearances BDInternational Day of the Victims of Enforced DisappearancesNational News BDPresident Mirza Fakhrul Islam AlamgirSalahuddin Ahmedআয়নাঘরগুম প্রতিরোধ দিবসজাতীয় সংবাদবাংলা ফ্লোরাজনীতিরাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে
আদালত

মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে

অক্টোবর ১৫, ২০২৬
রূপপুর প্রকল্পের ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু
বাংলাদেশ

রূপপুর প্রকল্পের ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু

অক্টোবর ১৫, ২০২৬
মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, চাকরি হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস
টাঙ্গাইল

মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, চাকরি হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

অক্টোবর ১৫, ২০২৬
পরবর্তী পোস্ট
যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিমদের চির শত্রু : মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরাইল মুসলিমদের চির শত্রু : মোজতবা খামেনি

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

৪০ বছর পর বড় ভাই সোহেল রানার অপূর্ণ ইচ্ছা পূরণ করলেন রুবেল

৪০ বছর পর বড় ভাই সোহেল রানার অপূর্ণ ইচ্ছা পূরণ করলেন রুবেল

প্রস্তাবিত সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

অক্টোবর ১৬, ২০২৬
বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত

বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত

অক্টোবর ১৫, ২০২৬
বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ

বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ

অক্টোবর ১৫, ২০২৬
জেলেনস্কিকে পদ ছাড়ার আহ্বান মাস্কের

জেলেনস্কিকে পদ ছাড়ার আহ্বান মাস্কের

অক্টোবর ১৫, ২০২৬
শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে নতুন কর্মসূচির ডাক

শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে নতুন কর্মসূচির ডাক

অক্টোবর ১৫, ২০২৬
মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে

মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে

অক্টোবর ১৫, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (38)
  • অপরাধ (85)
  • অর্থনীতি (110)
  • আদালত (113)
  • আন্তর্জাতিক (1,014)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (436)
  • খেলা (463)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (107)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (45)
  • ফুটবল (349)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,210)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (16)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (11)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,227)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (498)
  • লাইফস্টাইল (188)
  • শিক্ষা (196)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (67)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম অক্টোবর ১৬, ২০২৬
  • বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত অক্টোবর ১৫, ২০২৬
  • বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ অক্টোবর ১৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান