শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম আন্তর্জাতিক

সার্ককে আরও কার্যকর ও সক্রিয় করার তাগিদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৭, ২০২৬
আন্তর্জাতিক
0
সার্ককে আরও কার্যকর ও সক্রিয় করার তাগিদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

সার্ককে আরও কার্যকর ও সক্রিয় করার তাগিদ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

ঢাকা: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরও কার্যকর ও সক্রিয় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৫ জুলাই) ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ তাগিদ দেন।

বৈঠকে সার্ক মহাসচিব হিসেবে রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের দায়িত্বশীল নেতৃত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন শেহবাজ শরিফ। একই সঙ্গে সার্ক সনদের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং জনগণের যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে সংস্থাটিকে নতুন উদ্যমে সক্রিয় করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বিদায়ী মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। এ সময় দক্ষিণ এশিয়ার বিপুল জনসংখ্যা ও অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি সার্ককে কার্যকর আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান। ইসহাক দার বলেন, সদস্য রাষ্ট্রগুলোকে সার্ক সনদের মূলনীতি অনুসরণ করে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে। আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের কল্যাণে পাকিস্তান সার্কের লক্ষ্য বাস্তবায়নে সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, বিদায়ী সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার তার দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তানের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব ও বিদায়ী সার্ক মহাসচিবের এসব বৈঠক দীর্ঘদিন স্থবির থাকা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করছে।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangla FlowGolam SarwarInternational News BDPakistan SAARC MeetingSAARCShehbaz SharifSouth Asian Association for Regional Cooperationআন্তর্জাতিক সংবাদপাকিস্তানশেহবাজ শরিফসার্ক
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

অক্টোবর ১৬, ২০২৬
বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত
আন্তর্জাতিক

বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত

অক্টোবর ১৫, ২০২৬
বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ
আন্তর্জাতিক

বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ

অক্টোবর ১৫, ২০২৬
পরবর্তী পোস্ট
৭৩ বছরে কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর

৭৩ বছরে কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর!

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর!

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অবশেষে মুখ খুললেন তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অবশেষে মুখ খুললেন তানজিন তিশা

প্রস্তাবিত সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম

অক্টোবর ১৬, ২০২৬
বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত

বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত

অক্টোবর ১৫, ২০২৬
বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ

বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ

অক্টোবর ১৫, ২০২৬
জেলেনস্কিকে পদ ছাড়ার আহ্বান মাস্কের

জেলেনস্কিকে পদ ছাড়ার আহ্বান মাস্কের

অক্টোবর ১৫, ২০২৬
শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে নতুন কর্মসূচির ডাক

শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে নতুন কর্মসূচির ডাক

অক্টোবর ১৫, ২০২৬
মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে

মিরপুরের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসিরকে

অক্টোবর ১৫, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (38)
  • অপরাধ (85)
  • অর্থনীতি (110)
  • আদালত (113)
  • আন্তর্জাতিক (1,014)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (436)
  • খেলা (463)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (107)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (45)
  • ফুটবল (349)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,210)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (16)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (11)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,227)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (498)
  • লাইফস্টাইল (188)
  • শিক্ষা (196)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (67)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও নিম্নমুখী তেলের দাম অক্টোবর ১৬, ২০২৬
  • বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত অক্টোবর ১৫, ২০২৬
  • বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি: সৌদি সফর স্থগিতের পরামর্শ অক্টোবর ১৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান