মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৬
বাংলাদেশ
0
মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মাইলফলক: স্বরাষ্ট্রমন্ত্রী

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন অত্যন্ত কঠোর ও কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অপরাধী চক্রের প্রতিনিয়ত পরিবর্তনশীল কৌশলের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকেও আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানবপাচার ও অভিবাসী চোরাচালান মোকাবিলায় আধুনিক আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বাংলাদেশের অঙ্গীকার আরও জোরদার করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে শক্তিশালী আইন, কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ভুক্তভোগীকেন্দ্রিক ফৌজদারি বিচারব্যবস্থার মাধ্যমে মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমনে সরকারের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নতুন আইনের বৈশিষ্ট্য তুলে ধরে মন্ত্রী বলেন, সদ্য প্রণীত এই আইনটি মানবপাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছে। এটি তদন্ত ও বিচার পরিচালনার ক্ষমতা জোরদার করার পাশাপাশি ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা আরও শক্তিশালী করেছে। একই সঙ্গে আইনটিতে ভুক্তভোগীদের শাস্তি না দেওয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি সমুন্নত রাখা হয়েছে, যাতে ফৌজদারি বিচারপ্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে তাদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়। তিনি নতুন আইনটির সফল বাস্তবায়নের জন্য সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা এবং নাগরিক সমাজের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন।

জাতীয় পর্যায়ের এই অবহিতকরণ অনুষ্ঠানে জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম নতুন আইন প্রণয়নের প্রেক্ষাপট ও প্রধান বিধানগুলো উপস্থাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, সিআইডি, এসবি, এনএসআই, বিচার বিভাগ, প্রসিকিউশনসহ বিভিন্ন সরকারি দপ্তর, কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা এবং নাগরিক সমাজের জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশগ্রহণ করে আইনটির কার্যকর প্রয়োগের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেন।

বাংলাফ্লো/এফআইআর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

সাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের প্রথম অংশ
বাংলাদেশ

সাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের প্রথম অংশ

সেপ্টেম্বর ১, ২০২৬
বিএনপির ৪৮ বছর: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
বাংলাদেশ

বিএনপির ৪৮ বছর: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সেপ্টেম্বর ১, ২০২৬
জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী
বাংলাদেশ

জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

সেপ্টেম্বর ১, ২০২৬
পরবর্তী পোস্ট
সম্পদ বিবরণী দাখিল না করার মামলা: এস কে সুরের রায় ২৮ জুলাই

সম্পদ বিবরণী দাখিল না করার মামলা: এস কে সুরের রায় ২৮ জুলাই

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

তেলের দাম ও মূল্যস্ফীতির উদ্বেগে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম ও মূল্যস্ফীতির উদ্বেগে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

প্রস্তাবিত সংবাদ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

সেপ্টেম্বর ১, ২০২৬
সাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের প্রথম অংশ

সাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের প্রথম অংশ

সেপ্টেম্বর ১, ২০২৬
বিএনপির ৪৮ বছর: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

বিএনপির ৪৮ বছর: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সেপ্টেম্বর ১, ২০২৬
জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

সেপ্টেম্বর ১, ২০২৬
লোডশেডিং পরিস্থিতি উন্নতি হবে শিগগিরই: তথ্য উপদেষ্টা

লোডশেডিং পরিস্থিতি উন্নতি হবে শিগগিরই: তথ্য উপদেষ্টা

সেপ্টেম্বর ১, ২০২৬
স্ত্রীকে হারিয়ে সিসিইউতে ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার রুশদী

স্ত্রীকে হারিয়ে সিসিইউতে ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার রুশদী

আগস্ট ৩১, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (82)
  • অর্থনীতি (102)
  • আদালত (108)
  • আন্তর্জাতিক (950)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (430)
  • খেলা (440)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (102)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (88)
  • ধর্ম ও জীবন (25)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (338)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,088)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (6)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,104)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (492)
  • লাইফস্টাইল (175)
  • শিক্ষা (189)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (60)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Police Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি সেপ্টেম্বর ১, ২০২৬
  • সাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের প্রথম অংশ সেপ্টেম্বর ১, ২০২৬
  • বিএনপির ৪৮ বছর: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সেপ্টেম্বর ১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান