বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই এই কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পের জেরে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া রিখটার স্কেলে এর মাত্রা ঠিক কত ছিল বা এর উৎপত্তিস্থল কোথায়, সে সম্পর্কেও আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
বাংলাফ্লো/এফআইআর






