বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

মুম্বাইয়ের মেয়ে থেকে তামিল আইকন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬
বিনোদন
0
মুম্বাইয়ের মেয়ে থেকে তামিল আইকন

মুম্বাইয়ের মেয়ে থেকে তামিল আইকন

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

ঢাকা: প্রথম সিনেমা মুক্তির পরই বলিউডের দরজা প্রায় চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল তাঁর জন্য। অথচ ঠিক একই সময়ে দক্ষিণি চলচ্চিত্রশিল্প তাঁকে শুধু আপন করেই নেয়নি, বরং তাঁকে ঘিরেই তৈরি হয়েছিল এক আলাদা তারকাখ্যাতি। দুই দশকেরও বেশি সময় ধরে তামিল সিনেমায় নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন জ্যোতিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন, সে সময় বলিউডে থেকে গেলে হয়তো আজ এত দূর আসতে পারতেন না তিনি।

১৯৯৮ সালে পরিচালক প্রিয়দর্শনের হিন্দি সিনেমা ‘ডোলি সাজা কে রাখনা’ দিয়ে জ্যোতিকার অভিনয়ে অভিষেক ঘটে। মালয়ালম হিট ‘আনিয়্যাথিপ্রভু’র রিমেক হওয়া সত্ত্বেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। একজন নবাগত অভিনেত্রীর জন্য এমন ব্যর্থতা ক্যারিয়ারের জন্য কাল হয়ে দাঁড়ায়; জ্যোতিকার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। প্রথম ছবি ফ্লপ করার পর বলিউডের প্রযোজক-পরিচালকরা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নেন। অথচ একই সময়ে তাঁর প্রথম তামিল সিনেমাটিও ফ্লপ করেছিল। কিন্তু দক্ষিণের নির্মাতারা ছবির ব্যর্থতার চেয়ে জ্যোতিকার অভিনয় ও সম্ভাবনাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি একের পর এক তামিল ছবির প্রস্তাব পেতে শুরু করেন।

দক্ষিণে তুমুল সাফল্য পেলেও অনেকেই জানেন না, জ্যোতিকার জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে। তাঁর পরিবার মূলত পাঞ্জাবি-মহারাষ্ট্রীয়। তাঁর বোন নাগমা নব্বইয়ের দশকে বলিউড ও দক্ষিণি সিনেমার পরিচিত মুখ ছিলেন। সেই সূত্রেই বিনোদনজগতের সঙ্গে পরিচয় জ্যোতিকার। তামিল সিনেমায় পা রাখার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভাষা। শুরুতে ডাবিং শিল্পীদের ওপর নির্ভর করলেও পরে ধীরে ধীরে ভাষা ও স্থানীয় সংস্কৃতি আয়ত্ত করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি।

২০০০-এর দশকে জ্যোতিকা হয়ে ওঠেন তামিল সিনেমার শীর্ষ অভিনেত্রীদের একজন। বিশেষ করে ‘চন্দ্রমুখী’ সিনেমায় মানসিক জটিলতায় আক্রান্ত এক নারীর চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় আজও দক্ষিণি সিনেমার ইতিহাসে অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়। এ ছাড়া ‘মোঝি’ সিনেমায় একজন বাক্‌প্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করে সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। দক্ষিণি সিনেমা যখন মূলত নায়কদের দখলে, তখনও নারীকেন্দ্রিক ছবিতে সফল হয়ে নিজের আলাদা সাম্রাজ্য তৈরি করেছিলেন জ্যোতিকা।

জনপ্রিয় অভিনেতা সুরিয়ার সঙ্গে কাজ করতে গিয়েই প্রেমের শুরু। ২০০৬ সালে বিয়ের পর পরিবার ও সন্তানকে সময় দিতে অভিনয় থেকে দূরে সরে যান জ্যোতিকা। অনেকেই ভেবেছিলেন তাঁর ক্যারিয়ার হয়তো ওখানেই শেষ। কিন্তু কয়েক বছর পর তিনি যেভাবে ফিরে আসেন, তা ভারতীয় সিনেমায় এক বিরল উদাহরণ।

‘৩৬ ভায়াধিনিলে’, ‘রাতচেছি’ বা ‘পনমাগল ভানধাল’-এর মতো ছবিতে তিনি এমন সব চরিত্রে অভিনয় করেন, যেখানে মধ্যবয়সী নারীর সংগ্রাম, আত্মমর্যাদা ও স্বপ্ন ফুটে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতিকা জানান, বর্তমানে হিন্দি সিনেমায় চল্লিশোর্ধ্ব নারীদের জন্য যেভাবে শক্তিশালী চরিত্র লেখা হচ্ছে, দক্ষিণে এখনো সেই ধারায় কিছুটা ঘাটতি রয়েছে। তবে দক্ষিণি সিনেমা তাঁকে যে সুযোগ দিয়েছিল, তা তিনি কখনোই ভুলবেন না।

বর্তমান ওটিটি যুগেও জ্যোতিকা সমানতালে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ‘ডাব্বা কার্টেল’-এ তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে ‘সিস্টেম’ নামের নতুন প্রজেক্টে, যেখানে তাঁর সঙ্গে পর্দা শেয়ার করবেন সোনাক্ষী সিনহা ও আশুতোষ গোয়াড়িকর।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowBollywood vs SouthChandramukhiEntertainment News BDJyotikaSouth Indian CinemaSuriya JyotikaTamil Actressজ্যোতিকাতামিল সিনেমাবলিউড সংবাদবাংলা ফ্লোবিনোদন খবরসুরিয়া
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বাজেট নয়, কালজয়ী সিনেমা তৈরি হয় নির্মাতার ভিশন থেকে: পঙ্কজ ত্রিপাঠী
বিনোদন

বাজেট নয়, কালজয়ী সিনেমা তৈরি হয় নির্মাতার ভিশন থেকে: পঙ্কজ ত্রিপাঠী

আগস্ট ১৮, ২০২৬
গোবিন্দর পরকীয়ার গুঞ্জন, 'সুগার ড্যাডি' বলে খোঁচা স্ত্রী সুনীতার!
বিনোদন

গোবিন্দর পরকীয়ার গুঞ্জন, ‘সুগার ড্যাডি’ বলে খোঁচা স্ত্রী সুনীতার!

আগস্ট ১৮, ২০২৬
'জিন্দেগি না মিলেগি দোবারা ২' নিয়ে কাজ চলছে, নিশ্চিত করলেন নির্মাতা জোয়া
বিনোদন

‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে কাজ চলছে, নিশ্চিত করলেন নির্মাতা জোয়া

আগস্ট ১৮, ২০২৬
পরবর্তী পোস্ট
বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই ফের চোটে নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই ফের চোটে নেইমার

আঙুল ভেঙেও হিরো মার্তিনেজ

আঙুল ভেঙেও হিরো মার্তিনেজ

আজ ২১ মে, আন্তর্জাতিক চা দিবস

আজ ২১ মে, আন্তর্জাতিক চা দিবস

প্রস্তাবিত সংবাদ

পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার

পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার

আগস্ট ১৯, ২০২৬
১২ ঘণ্টার প্যারোলে কারাগার থেকে মুক্ত দীপু মনি

১২ ঘণ্টার প্যারোলে কারাগার থেকে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
ইরানের ওপর আমিরাতের আকস্মিক নিষেধাজ্ঞা!

ইরানের ওপর আমিরাতের আকস্মিক নিষেধাজ্ঞা!

আগস্ট ১৯, ২০২৬
স্বর্ণের খনিতে ভয়াবহ ধস, মাটির নিচেই মাটি হলেন ৩০ শ্রমিক!

স্বর্ণের খনিতে ভয়াবহ ধস, মাটির নিচেই মাটি হলেন ৩০ শ্রমিক!

আগস্ট ১৯, ২০২৬
তামিলনাড়ুর বিধায়কদের সুখবর দিলেন বিজয়

তামিলনাড়ুর বিধায়কদের সুখবর দিলেন বিজয়

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

আগস্ট ১৯, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (53)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (79)
  • অর্থনীতি (102)
  • আদালত (106)
  • আন্তর্জাতিক (935)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (427)
  • খেলা (429)
  • চলচ্চিত্র (20)
  • চাকরি (97)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (334)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,033)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (62)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (8)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,075)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (489)
  • লাইফস্টাইল (169)
  • শিক্ষা (184)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার আগস্ট ১৯, ২০২৬
  • ১২ ঘণ্টার প্যারোলে কারাগার থেকে মুক্ত দীপু মনি আগস্ট ১৯, ২০২৬
  • ইরানের ওপর আমিরাতের আকস্মিক নিষেধাজ্ঞা! আগস্ট ১৯, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান