বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে এখন পর্যন্ত মোট ৯৭২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত মোট ৩৩৯টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১০ থেকে ১৯ মার্চ ২৭৫টি, ২০ থেকে ২৯ মার্চ ২২৬টি এবং ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আরও ১৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে গত এক মাসেরও বেশি সময়ে শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭২টিতে।
বাংলাফ্লো/এফআইআর






