আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর (Saudi Aramco) ‘রাস তানুরা’ তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পেছনে ইরানকে দায়ী করা হচ্ছে। হামলায় কারখানাটিতে আগুন ধরে গেলেও কর্তৃপক্ষ দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সতর্কতা হিসেবে শোধনাগারটির কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।
হামলায় রাস তানুরা শোধনাগারে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ দ্রুত আগুন নেভাতে পারলেও সাময়িকভাবে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দূর থেকে রাস তানুরা শোধনাগার এলাকায় বড় ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। ভাইরাল হওয়া এসব ভিডিওর ভিত্তিতে দাবি করা হচ্ছে, ইরান এই শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

অনলাইনে ড্রোন হামলা ও এতে ইরানের সম্পৃক্ততার বিষয়ে জোরালো দাবি উঠলেও, সৌদি আরবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা নিশ্চিতকরণ দেওয়া হয়নি।
বাংলাফ্লো/এফআইআর



