আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানে সম্ভাব্য শাসনব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে শিগগিরই ‘অসাধারণ ক্ষমতা’ দেখা যাবে। চাপ সৃষ্টির কৌশলের অংশ হিসেবে পেন্টাগন ওই অঞ্চলে দ্বিতীয় বিমানবাহী রণতরী ‘জেরাল্ড আর. ফোর্ড’ পাঠিয়েছে, যা সেখানে অবস্থানরত ‘আব্রাহাম লিংকন’ ক্যারিয়ারের সঙ্গে যুক্ত হবে।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো চুক্তি না হয়, তবে ইরানে হামলা চালানো হতে পারে এবং তাদের হাতে যা বাকি আছে, তার সবটুকুই ধ্বংস করা হবে। তবে সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক পথও খোলা রাখা হয়েছে। আগামী মঙ্গলবার জেনেভায় মার্কিন কূটনীতিক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ওমানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে বৈঠকে বসবেন। যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক কর্মকাণ্ড আলোচনায় আনতে চাইলেও তেহরান তাতে অস্বীকৃতি জানিয়েছে। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, এখন যা বাকি আছে তা কেবল ‘ধুলোবালি’।
বাংলাফ্লো/এফআইআর






