মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

১ টাকার সবজিতে চলত ৩ দিন: ডা. এজাজুল ইসলামের সংগ্রামের গল্প

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৯, ২০২৬
বিনোদন
0
১ টাকার সবজিতে চলত ৩ দিন: ডা. এজাজুল ইসলামের সংগ্রামের গল্প

১ টাকার সবজিতে চলত ৩ দিন: ডা. এজাজুল ইসলামের সংগ্রামের গল্প

0
শেয়ার হয়েছে
14
দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

ঢাকা: দেশের বিনোদন জগতের জনপ্রিয় মুখ এবং পেশাদার চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। পর্দায় হাসিখুশি মানুষের চরিত্রে তাকে দেখা গেলেও, তার বাস্তব জীবনের পেছনের গল্পটি সংগ্রামের ও ত্যাগের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার শৈশব, দারিদ্র্য এবং পান্তা ভাতের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা জানিয়েছেন।

শৈশবের সেই দিনগুলোর কথা মনে করে ডা. এজাজ জানান, অভাবের কারণেই মাসে অন্তত ১০-১২ দিন তাদের সকালের নাস্তায় পান্তা ভাত জুটত। ছোটবেলায় বাধ্য হয়ে খাওয়া সেই খাবারটিই একসময় তার অভ্যাসে এবং প্রিয় খাবারে পরিণত হয়। তবে ডায়াবেটিসের কারণে এখন আর আগের মতো তৃপ্তি করে খেতে পারেন না তিনি। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আগে তো পান্তা খেতাম এক গামলা। এতগুলি! এখন যেহেতু ডায়াবেটিস এতটুকু খাই। পান্তা কিন্তু এতটুকু খেয়ে আপনার কখনোই তৃপ্তি হবে না। কিছু খাবার আছে বেশি করে খেতে হয়। তো পান্তা খেতে হয় বেশি করে। তো বেশি পান্তা তো খেতে পারি না ডায়াবেটিসের জন্য। এখন অল্প করে মাঝে মধ্যে খাই।’ বাসায় এই খাবারের আয়োজন হয় না জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘এবং এর বেশিরভাগ খাওয়াটাই হয় শুটিং স্পটে। বাসায় পান্তা আয়োজন করে কে আমাকে দিবে? কেউই তো খায় না। সুতরাং শুটিং স্পটে গেলে, যেমন কিছুদিন আগে আফজাল ভাইয়ের একটা কাজ করেছি, আমাদের লিজেন্ড আফজাল হোসেন উনার কাজে সকাল বেলা পান্তা খেতাম। কারণ সকালে সব নাস্তাই ছিল, পান্তাও ছিল। উনার কাজে আমি পান্তা খেয়েছি কয়েকদিন সকাল বেলা।’

শৈশবের অভাব-অনটনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা পান্তা খেতাম ওই যে, যে যেটা খেয়ে অভ্যস্ত। আমরা তো এত বড় লোকের ছেলে ছিলাম না। মাসে প্রায় ১০-১২ দিন দেখা যেত যে সকাল বেলার নাস্তা পান্তা। তো যেহেতু ছোটবেলা পান্তা সকাল বেলা খেতে বাধ্য হয়েছি, খেতে খেতে তারপর মুখের কাছে এটা প্রিয় হয়ে গিয়েছে।’ সেই সময় লবণের তীব্র সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার খেয়াল আছে সকাল বেলা পান্তা ভাত খেতাম, লবণের খুব অভাব ছিল তখন। লবণ পাওয়া যেত না। আমরা লবণ ছাড়া পান্তা খেতাম সকাল বেলার নাস্তা। এটা মনে আছে। কাঁচামরিচ দিয়ে পান্তা মেখে, কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা। আমার একটা প্রিয় খাবার। কিন্তু আপনি যদি আমাকে লবণ না দেন, তখন তো এটা অনেক খাওয়া না খাওয়ার সমান। তো মনে আছে তখন লবণ ছিল না, আমরা পান্তা খেতাম লবণ ছাড়া। খাবারের অভাব ছিল তখন অনেক।’

পারিবারিক অভাবের চিত্র কতটা প্রকট ছিল, তা বোঝাতে গিয়ে অভিনেতার ভাষ্য, ‘আমার মনে আছে দাদি আম্মা তিন দিন পরপর গ্রামের একটা ছোট্ট বাজার হতো আমাদের। আমাকে এক টাকা করে দিতেন। এই এক টাকার সবজি কিনে আমাদের তিন দিন চলতো। আবার তিন দিন পরে এক টাকা। সেই সবজি কিনে আবার তিন দিন চলতো। এভাবে দিন গিয়েছে। আর যেহেতু নদীর পাড়ে বাড়ি ছিল, সুতরাং মাছের অভাবটা ছিল না। প্রচুর মাছ। তখন মাছ ধরতাম। আমার খেয়াল আছে।’

বাংলাফ্লো/এফআইআর

Tags: Actor LifeChildhood StruggleDr. Ejajul IslamEntertainment InterviewPanta BhatShowbiz News BD
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা!
বিনোদন

ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা!

সেপ্টেম্বর ২০, ২০২৬
গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?
বিনোদন

গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

সেপ্টেম্বর ২০, ২০২৬
শুটিংয়ে অনাকাঙ্ক্ষিত প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বিনোদন

শুটিংয়ে অনাকাঙ্ক্ষিত প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

সেপ্টেম্বর ২০, ২০২৬
পরবর্তী পোস্ট
সারা-ওরি দ্বন্দ্বে নতুন শর্ত

সারা-ওরি দ্বন্দ্বে নতুন শর্ত

রণবীরের বিরুদ্ধে এফআইআর

রণবীরের বিরুদ্ধে এফআইআর

খালি পেটে লেবুর জাদু

খালি পেটে লেবুর জাদু

প্রস্তাবিত সংবাদ

লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড

লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড

সেপ্টেম্বর ২০, ২০২৬
রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় স্বর্ণযুগ

রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় স্বর্ণযুগ

সেপ্টেম্বর ২০, ২০২৬
ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা!

ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা!

সেপ্টেম্বর ২০, ২০২৬
গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

সেপ্টেম্বর ২০, ২০২৬
গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

সেপ্টেম্বর ২০, ২০২৬
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (449)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,161)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,148)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড সেপ্টেম্বর ২০, ২০২৬
  • রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় স্বর্ণযুগ সেপ্টেম্বর ২০, ২০২৬
  • ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা! সেপ্টেম্বর ২০, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান