বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আইনি বা প্রশাসনিক বাধা নেই বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা বা বিধি-নিষেধ আছে কি না। এর জবাবে তৌহিদ হোসেন সরাসরি বলেন, “বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ নেই।”
এই মন্তব্যের মাধ্যমে সরকার তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়টি সম্পূর্ণ তাঁর নিজস্ব বা আইনি প্রক্রিয়ার ওপর ছেড়ে দিয়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও একই ধরনের মন্তব্য করেছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






