শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

১ নভেম্বর চালু হচ্ছে ফেনীর দ্বিতীয় কারাগার

চট্টগ্রাম বিভাগের ৮ জেলা কারাগার থেকে বিশেষ বন্দিদের স্থানান্তর করা হবে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৫
- সেমি লিড, জনপদ, ফেনী
0
0
শেয়ার হয়েছে
1
দেখা হয়েছে

ফেনীর পুরাতন কারাগারকে ফেনী কারাগার-২ হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা আর রংয়ের কাজ। এদিক সেদিক থেকে টেনেটুনে কারা অভ্যন্তরে কক্ষগুলোতে বৈদ্যুতিক পাখা ও লাইটও লাগানো শেষের পথে।

আগামী ১ নভেম্বর ফেনীতে চালু হচ্ছে দ্বিতীয় কারাগারের কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওইদিন চট্টগ্রাম বিভাগের ৮ জেলা কারাগার থেকে বিশেষ বন্দিদের ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হবে। এ সংখ্যা অন্তত দুইশ। এরমধ্যে ফেনী কারাগার-১ থেকে স্থানান্তর করা হবে মাত্র ২০ জনকে। বন্দি স্থানান্তর প্রক্রিয়া তদারকি করতে চট্টগ্রাম বিভাগের ডিআইজি প্রিজন ভ্যান ফেনীতে অবস্থান করবে।

ফেনী কারাগার-২ এর জেল সুপার মো. দিদারুল আলম জানান, কারাগারকে অপরাধীদের জন্য সংশোধনাগার হিসেবে বাস্তবে রূপ দিতে চায় রাষ্ট্র। তারই অংশ হিসেবে দেশের চার জেলায় (ফেনী, পিরোজপুর, মাদারীপুর ও কিশোরগঞ্জ) চারটি পৃথক কারাগার প্রতিষ্ঠার কাজ চলছে৷ তার অংশ হিসেবে ফেনীতে ১ নভেম্বর দ্বিতীয় কারাগারের যাত্রা শুরু হচ্ছে। অন্য তিনটির কাজ এখনও শেষ না হওয়ায় সেগুলো এখনই চালু হচ্ছে না।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে চট্টগ্রাম বিভাগের ১২ জেলার কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দিদের ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হবে।

প্রাথমিকভাবে ৮ জেলার কারাগার থেকে ফেনীতে বন্দি স্থানান্তরকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সহযোগিতা করবে বলে জানান, ফেনী কারাগার-২ এর জেল সুপার মো. দিদারুল আলম। দ্বিতীয় কারাগার চালু হওয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হবে। এতে করে মানবেতর জীবনযাপন থেকে রেহাই পাবে বন্দিরা। এছাড়া বিভিন্ন অপরাধের আসামীদের মধ্যে মেলবন্ধনের সুযোগ হ্রাস পাবে। এতে করে অপরাধ প্রবণতা কমে মুক্তি পাওয়া বন্দিরা কর্মসংস্থানের পথ খুঁজে পাবেন।

ফেনী জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, প্রশাসন ও রাজনৈতিক সমন্বয় থাকলে মাদক কারবারিদের সংশোধনার হিসেবে গড়ে তোলা সম্ভব।

উল্লেখ্য, ১৯১৫ সালে শহরের মাস্টার পাড়ায় মাত্র দেড় একর জায়গার ওপর প্রথমে উপ-কারাগার (সাব-জেল) হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। যার বন্দিধারণ ক্ষমতা ছিল দুজন নারী ও ১৭০ জন পুরুষ মিলে মোট ১৭২ জন। ১৯৯৮ সালে উপ-কারাগার থেকে এটি জেলা কারাগারে উন্নীত হয়। তবে জেলা কারাগারে উন্নীত হলেও কোনও সুযোগ-সুবিধা ছিল না সেখানে। শত বছরের পুরনো অবকাঠামো আর অপ্রতুল জায়গায় ধারণ ক্ষমতার তিন-চারগুণ বেশি বন্দি নিয়ে কারা কর্তৃপক্ষকে প্রতিনিয়তই ঝামেলা পোহাতে হয়েছে। গাদাগাদি করে শোয়া, থাকা-খাওয়া, গোসলসহ নানা সমস্যায় বন্দিদের দুর্ভোগের শেষ ছিলো না।

১৯৯৬ সালে শহরতলীর কাজিরবাগ মৌজায় সাড়ে ৭ একর জায়গায় ৩৯ কোটি টাকা ব্যয়ে নতুন জেলা কারাগারের জন্য ২৮টি ভবন নির্মাণ শুরু হয়। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ কারাগারে ২টি ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা, ২.৫০ কেভি.এ বিদ্যুৎ সাব-স্টেশন, ১০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ, ২০ কেভি জেনারেটর ছাড়াও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা, অভ্যর্থনা মঞ্চ, প্যারেড গ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার রয়েছে। এ কারাগারে বন্দি ধারণক্ষমতা রয়েছে ৩৫০ জন।

২০১৯ সালের ১২ জানুয়ারি শত বছর পর ফেনী জেলা কারাগার নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়। সেদিনই ৮ শতাধিক বন্দিকে পুরাতন কারাগার থেকে শহরতলীর রানীরহাটে নবনির্মিত জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

Tags: আইনজীবী সমিতিকারাগারজেলসাজাপ্রাপ্ত বন্দি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত
ফেনী

ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

সেপ্টেম্বর ৫, ২০২৬
Senior-District-Judges-mobile-and-glasses-snatched-in-Parliament-area
- সেমি লিড

সংসদ ভবন এলাকায় সিনিয়র জেলা জজের মোবাইল-চশমা ছিনতাই

নভেম্বর ২০, ২০২৫
Day-heat-may-increase-in-Dhaka-even-though-fog-clears
- সেমি লিড

ঢাকায় কুয়াশা কাটলেও দিনের গরম বাড়তে পারে

নভেম্বর ১৯, ২০২৫
পরবর্তী পোস্ট

চীনের পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

ওজন কমিয়ে নিশোর ট্রান্সফরমেশন, চঞ্চলের চ্যালেঞ্জ!

বাংলাদেশ হবে অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন-ডলারের অর্থনীতির দেশ: তারেক রহমান

প্রস্তাবিত সংবাদ

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

সেপ্টেম্বর ১৮, ২০২৬
এআই সুবিধাসহ স্মার্ট চশমা আনল স্ন্যাপ

এআই সুবিধাসহ স্মার্ট চশমা আনল স্ন্যাপ

সেপ্টেম্বর ১৮, ২০২৬
মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব

মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব

সেপ্টেম্বর ১৮, ২০২৬
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

সেপ্টেম্বর ১৮, ২০২৬
সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (446)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (90)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,155)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,143)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • এআই সুবিধাসহ স্মার্ট চশমা আনল স্ন্যাপ সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান