মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম শিক্ষা

হার্ভার্ডে এশীয় শিক্ষার্থীর ভর্তির হার বেড়েছে, কমেছে কৃষ্ণাঙ্গ-হিস্পানিক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৫
শিক্ষা
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

২০২৩ সালে মার্কিন সুপ্রিম কোর্ট জাতিগত সচেতন ভর্তি নীতি (অ্যাফারমেটিভ অ্যাকশন) নিষিদ্ধ করার পর হার্ভার্ড কলেজে এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তির হার বেড়েছে। ২০২৯ শিক্ষাবর্ষে (নতুন ব্যাচে) এ হার দাঁড়িয়েছে ৪১ শতাংশে- যা ২০২৭ শিক্ষাবর্ষের ২৯.৯ শতাংশের তুলনায় প্রায় ১১ শতাংশ পয়েন্ট বেশি, গত বছর যা ছিল ৩৭ শতাংশ।

বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

তবে এশীয় শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও, অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ভর্তির হার কমেছে। কৃষ্ণাঙ্গ (আফ্রিকান-আমেরিকান) শিক্ষার্থীদের ভর্তির হার ১৪ শতাংশ থেকে কমে ১১.৫ শতাংশে নেমেছে। হিস্পানিক শিক্ষার্থীদের ক্ষেত্রে এই পতন আরও তীব্র-১৬ শতাংশ থেকে কমে হয়েছে ১১ শতাংশ। এটি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় পতন হিসেবে দেখা দিয়েছে।

এই পরিবর্তন এমন সময় ঘটছে, যখন হার্ভার্ড কোভিড-১৯ মহামারির পর প্রথমবারের মতো মানসম্মত পরীক্ষা (স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্কোর) বাধ্যতামূলক করেছে। পাঁচ বছর পর পরীক্ষার ফলাফল পুনর্বহালের পর এ বছর বিশ্ববিদ্যালয়ে আবেদন জমা পড়েছে ৪৭,৮৯৩টি, যা গত বছরের ৫৪,০০৮টির তুলনায় কম। এবার ভর্তি হয়েছেন ২,০০৩ জন শিক্ষার্থী, ফলে ভর্তির হার বেড়ে ৪.১৮ শতাংশে দাঁড়িয়েছে- যা ২০২০ সালের পর সর্বোচ্চ।

নবাগতদের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর হার স্থির রয়েছে ১৫ শতাংশে। যদিও ট্রাম্প প্রশাসন গত বছর শিক্ষার্থী ভর্তিতে সীমাবদ্ধতা আরোপের চেষ্টা করেছিল এবং হার্ভার্ডের শিক্ষার্থী বিনিময় কর্মসূচির (SEVP) সনদ বাতিলের উদ্যোগ নিয়েছিল, যা পরে আদালতের রায়ে আটকে যায়।

এশীয় শিক্ষার্থীদের এই বৃদ্ধি নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। ‘স্টুডেন্টস ফর ফেয়ার অ্যাডমিশনস’ (SFFA) নামের সংগঠন-যারা অ্যাফারমেটিভ অ্যাকশন নীতির বিরুদ্ধে মামলা করে জিতেছিল-দাবি করেছে, আগে হার্ভার্ড কম প্রতিনিধিত্বকারী সংখ্যালঘুদের সুবিধা দিতে গিয়ে অনেক যোগ্য এশীয় আবেদনকারীকে বঞ্চিত করেছিল। নতুন তথ্য তাদের অভিযোগকে কিছুটা সমর্থন দিলেও, বিতর্ক উঠেছে- এটি কি প্রকৃত অগ্রগতি, নাকি এক সংখ্যালঘু গোষ্ঠীর সুযোগ অন্য গোষ্ঠীর কাছে স্থানান্তর মাত্র?

একই সঙ্গে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। হার্ভার্ড ভর্তি-সংক্রান্ত তথ্য প্রকাশে বিলম্ব করছে এবং গণনা পদ্ধতিতেও পরিবর্তন এনেছে, যা বছরভিত্তিক তুলনা জটিল করে তুলছে। বিশ্ববিদ্যালয় বাধ্যতামূলক পরীক্ষার পক্ষে যুক্তি দিলেও, সমালোচকদের মতে এটি কম সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বাধা তৈরি করছে।

হার্ভার্ডের এই চিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও মিলে যায়। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীর ভর্তির হার নেমে এসেছে ৫ শতাংশে-যা ১৯৬৮ সালের পর সর্বনিম্ন। অপরদিকে, সেখানে এশীয়-আমেরিকান শিক্ষার্থীর হার বেড়ে দাঁড়িয়েছে ২৭.১ শতাংশে।

এপি বিশ্লেষণে দেখা গেছে, প্রায় সব নির্বাচিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কমছে। ট্রাম্প প্রশাসনও এখন ভর্তি প্রক্রিয়ায় “লুকানো জাতিগত প্রভাব” অনুসন্ধানের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে বিস্তারিত তথ্য দিতে বলেছে, আর এসএফএফএ ইয়েল, প্রিন্সটন ও ডিউকের বিরুদ্ধেও একই বিষয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।

Tags: আমেরিকায় উচ্চ শিক্ষাউচ্চ শিক্ষাহার্ভার্ড
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল
শিক্ষা

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় বাড়ল

সেপ্টেম্বর ১৩, ২০২৬
পুনর্নিরীক্ষণে বদলে গেলো ৫৬ হাজার খাতার নম্বর
বাংলাদেশ

পুনর্নিরীক্ষণে বদলে গেলো ৫৬ হাজার খাতার নম্বর

সেপ্টেম্বর ১২, ২০২৬
একাদশে অতিরিক্ত ফি আদায় ও মার্কশিট আটকে রাখলে কঠোর শাস্তির হুঁশিয়ারি
বাংলাদেশ

একাদশে অতিরিক্ত ফি আদায় ও মার্কশিট আটকে রাখলে কঠোর শাস্তির হুঁশিয়ারি

আগস্ট ৩০, ২০২৬
পরবর্তী পোস্ট

কুয়েত থেকে ট্রেনে যাওয়া যাবে উপসাগরীয় ৬ আরব দেশে

ফিফপ্রোর সেরা ২৬ এর তালিকায় মেসি-রোনালদো

ক্রীড়া পরিষদের ঘোষিত অর্থ পেল মেয়েদের ফুটবল ও হকি দল

প্রস্তাবিত সংবাদ

সালমানের স্টুডিও ভাঙচুর: জমির বিরোধেই গভীর রাতে তাণ্ডব, দাবি পুলিশের

সালমানের স্টুডিও ভাঙচুর: জমির বিরোধেই গভীর রাতে তাণ্ডব, দাবি পুলিশের

সেপ্টেম্বর ২৭, ২০২৬
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, 'দিস ইজ নরমাল ইন বাংলাদেশ'

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘দিস ইজ নরমাল ইন বাংলাদেশ’

সেপ্টেম্বর ২৭, ২০২৬
clash-between-dhaka-college-and-ideal-college-students-at-sciencelab

সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সংঘর্ষ: যান চলাচল ব্যাহত

সেপ্টেম্বর ২৭, ২০২৬
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে চায় সৌদি আরববাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে চায় সৌদি আরব

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে চায় সৌদি আরব

সেপ্টেম্বর ২৬, ২০২৬
ইমরান খানের মুক্তির দাবিতে লং মার্চ: ইসলামাবাদজুড়ে কঠোর লকডাউন

ইমরান খানের মুক্তির দাবিতে লং মার্চ: ইসলামাবাদজুড়ে কঠোর লকডাউন

সেপ্টেম্বর ২৬, ২০২৬
হুথিদের লাগাতার ড্রোন হামলা: রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানি সেনাপ্রধানের জরুরি বৈঠক

হুথিদের লাগাতার ড্রোন হামলা: রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানি সেনাপ্রধানের জরুরি বৈঠক

সেপ্টেম্বর ২৬, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (989)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (450)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,167)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,163)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (181)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (62)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • সালমানের স্টুডিও ভাঙচুর: জমির বিরোধেই গভীর রাতে তাণ্ডব, দাবি পুলিশের সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘দিস ইজ নরমাল ইন বাংলাদেশ’ সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সংঘর্ষ: যান চলাচল ব্যাহত সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান