শনিবার, জুন ২০, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

জামায়াত প্রার্থীকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে মাইক্রোফোন কেড়ে নিলেন নেতা কর্মীরা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৫
- সেমি লিড, রাজনীতি
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

কুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা শাখা আয়োজিত গণমিছিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

সেখানে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে দলের একটি পক্ষকে। তাদের ভাষ্য, যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। তবে জামায়াতের প্রার্থীর দাবি, তিনি আওয়ামী লীগের সঙ্গে আপোস করেননি।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে এই গণমিছিলের আয়োজন করা হয়। হাতাহাতি ও ধস্তাধস্তিতে অবশ্য কোনো নেতা-কর্মীর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম বলেন, জামায়াতের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটলেও তাঁদের নেতা-কর্মীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বের হওয়া গণমিছিলের শেষ পর্যায়ে জামায়াতে ইসলামীর চান্দিনা উপজেলার নায়েবে আমির ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে দলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন বক্তব্য দেওয়ার সময় ক্ষিপ্ত হয়ে ওঠে জামায়াত ও শিবিরের অপর একটি পক্ষ। তারা প্রার্থীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়। এ সময় কয়েকজন নেতাকর্মী ‘দল বিক্রি চলবে না, আওয়ামী দোসর প্রার্থী মানি না’ বলে স্লোগান দিতে থাকেন। তখন মোশাররফ হোসেনের পক্ষ ও অপর পক্ষ মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তাদের মধ্যে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

মোশাররফ হোসেনের বিরোধীরা জামায়াতে ইসলামীর চান্দিনা আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মোস্তফা শাকের উল্লাহর সমর্থিত বলে জানা গেছে। তবে ঘটনাস্থলে মোস্তফা শাকের উল্লাহর নাম কাউকে নিতে দেখা যায়নি। মোস্তফা শাকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি। আর ঘোষিত প্রার্থী মোশাররফ হোসেন স্থানীয় একটি মাদ্রাসার সুপার (অধ্যক্ষ)।

সংগঠনটির নেতা–কর্মীরা জানান, দলীয় প্রার্থী হিসেবে মোশাররফ হোসেনকে নিয়ে দীর্ঘদিন ধরে নেতা–কর্মীরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। তাঁদের অভিযোগ, সংগঠনের নিয়ম না মেনে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে উত্তর জেলা শাখা সিন্ডিকেট করে মোশাররফ হোসেনকে দলীয় প্রার্থী করে।

সংঘর্ষের সময় নেতা-কর্মীদের একটি অংশকে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির আবদুল মতিন ও জেলা সেক্রেটারি সাইফুল ইসলামের (শহীদ) বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

চান্দিনা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাজিদ আল-আমিন (সোহাগ) বলেন, জামায়াতে ইসলামীর জেলা আমির ও সেক্রেটারি অবৈধ লেনদেনের মাধ্যমে মোশাররফ হোসেনকে প্রার্থী ঘোষণা করেছেন। অথচ মোশাররফ হোসেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রাণ গোপালের সঙ্গে উঠান বৈঠক করেছেন। আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তপন বকসীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি। জেলা সংগঠন আওয়ামী লীগের একজন দালালকে জামায়াতের মাধ্যমে সহযোগিতা করেছে। দলের হাইকমান্ডের কাছে সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানাচ্ছেন বলে জানান সাজিদ আল–আমিন।

তবে মোশাররফ হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘দলীয় নেতা–কর্মীরা এখন দুই ভাগে বিভক্ত। আমার পক্ষে মিছিল হলে অন্য পক্ষ তার বিরুদ্ধে মাঠে আছে। তবে আমি কখনোই রাজনৈতিকভাবে আপস করিনি। স্থানীয় উন্নয়নমূলক আলোচনায় অংশ নেওয়াকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।’

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠক প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, ‘আমি একটি মাদ্রাসার প্রধান। যে দলই ক্ষমতায় আসুক, দাওয়াত দিলে আমাকে সেখানে যেতে হয়। এ ছাড়া বিগত সময়ে উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ায় আওয়ামী লীগ এমপি বা নেতাদের সঙ্গে ছবি উঠতে পারে। এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে চান্দিনা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, প্রার্থী মনোয়ন সম্পূর্ণ সাংগঠনিক প্রক্রিয়াতেই করা হয়েছে। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে মোস্তফা শাকের উল্লাহর সমর্থিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। বিশেষ করে তরুণদের একটি অংশ তাঁকে প্রার্থী হিসেবে চাচ্ছে। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘আজ গণমিছিলে এক পক্ষের ক্ষোভ প্রকাশ পেয়ে এ ঘটনা ঘটেছে। তবে দ্রুত আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এটি তেমন কোনো বড় ঘটনা নয়। তবে জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলের ক্ষেত্রে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।’

ঘটনার সময় নিজেই উপস্থিত ছিলেন উল্লেখ করে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। জামায়াতের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলীয় একটি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াতেই আমিরে জামায়াত (জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির) মাওলানা মোশাররফ হোসেনকে প্রার্থী ঘোষণা করেছেন। তবে দলের একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটাই মূল কথা। অন্য সব কথা ভিত্তিহীন। এ ছাড়া এখানে মোস্তফা শাকের উল্লাহও কোনো বিষয় নয়।’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জুন ১২, ২০২৬
অবসরের জল্পনা উড়িয়ে দিলেন শেখ হাসিনা, দিলেন দেশে ফেরার বার্তা
বাংলাদেশ

অবসরের জল্পনা উড়িয়ে দিলেন শেখ হাসিনা, দিলেন দেশে ফেরার বার্তা

জুন ১১, ২০২৬
'ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী': বেনাপোল সীমান্তে নাসীরুদ্দীন পাটওয়ারী
বাংলাদেশ

‘ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী’: বেনাপোল সীমান্তে নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন ৪, ২০২৬
পরবর্তী পোস্ট

এনসিএলে রাকিবুলের ৯ উইকেট

ইউপিডিএফ'র নাশকতার পরিকল্পনা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক নিরাপত্তা বাহিনী

ট্রিপ্লেক্স বাড়ি, ফ্ল্যাটসহ ২০০ কোটি টাকার বেশি সম্পদের মালিক নজরুল ইসলাম

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৪৮)
  • অন্যান্য খেলা (৩৫)
  • অপরাধ (৬৯)
  • অর্থনীতি (১০০)
  • আদালত (৯৬)
  • আন্তর্জাতিক (৭৯০)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৮)
  • ক্রিকেট (৪১৫)
  • খেলা (৩৪২)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৮১)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৮৪)
  • ধর্ম ও জীবন (২৪)
  • নারী (৩)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪৪)
  • ফুটবল (২৮৩)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৫)
  • বাংলাদেশ (১,৭৩৮)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (৩)
    • কুষ্টিয়া (৩)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৯)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৫৭)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৬)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (৫)
    • টাঙ্গাইল (১০)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫১)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৫)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৪)
    • ফেনী (২১)
    • বগুড়া (৭)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৯)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (২)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৭)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৮)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৯)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৯৫৫)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৫৫)
  • রাজনীতি (৪৭৯)
  • লাইফস্টাইল (১৪৫)
  • শিক্ষা (১৬২)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (৩)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (৫)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৪৯)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বড় পরিসরে ৩২ হলে সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ জুন ১৯, ২০২৬
  • শাহরুখ-অমিতাভের পর নতুন ‘ডন’ কি সালমান খান? জুন ১৯, ২০২৬
  • টেক জায়ান্টদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জুন ১৯, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান