রবিবার, আগস্ট ২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বিনোদন

যে সম্পর্কে জড়িয়ে ওলটপালট মেঘনার জীবন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৫
বিনোদন
0
0
শেয়ার হয়েছে
1
দেখা হয়েছে

সাবেক মিস আর্থ বাংলাদেশ ও সমাজকর্মী মেঘনা আলম জানিয়েছেন, সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত এসসা ইউসুফ আল দুহাইলান-এর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কই এখন তার জীবনের সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মেঘনা দাবি করেন, আল দুহাইলান প্রথমে তাকে আকৃষ্ট করেন সৌজন্য ও ধর্মীয় উপহার দিয়ে। যারমধ্যে ছিলো কোরআন, নামাজের চাদর, জায়নামাজ, এরপর ফুল, গয়না এমনকি “সৌদি বাদশাহর পক্ষ থেকে উপহার” লেখা ২০০ কেজি খেজুরও তাকে পাঠান দুহাইলান।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ঢাকায় এক অনুষ্ঠানে প্রথম তাদের দেখা হয়। এরপর দ্রুতই সম্পর্ক গাঢ় হয় বলে জানান মেঘনা। “আমি স্বীকার করছি একজন প্রভাবশালী মানুষ আমাকে পছন্দ করছিলেন, বিষয়টা আমাকে আকৃষ্ট করেছিল। তখন মনে হয়েছিল তিনি খুব আন্তরিক মানুষ। এখন বুঝি, সবকিছু অনেক তাড়াহুড়ো করে ঘটছিল।”

মেঘনা জানান, দুহাইলান তাকে বলেছিলেন তার বিবাহ বিচ্ছেদ হয়েছে । এমনকি একটি হীরার আংটিও উপহার দেন। তবে পরে জানান- সৌদি কূটনীতিকরা বাংলাদেশি নাগরিকদের বিয়ে করতে পারেন না, সে কারণে তাদের সম্পর্ক ‘আইনি বৈধতা পাবে না’।

এর মধ্যেই তাদের বিয়ে ও গর্ভধারণ নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। এ ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ায় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলো তার সঙ্গে চুক্তি বাতিল করে, অভিযোগ করেন মেঘনা।

“মানুষ সরাসরি বলত ‘আমরা এমন একজনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখতে পারি না, যিনি অবৈধ সম্পর্কে জড়িয়েছেন বা গর্ভপাত করেছেন’। অথচ এসবই মিথ্যা।”

এরপর ‘দুহাইলানের স্ত্রী’ পরিচয়ে মেঘনার কাছে একদিন ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে তাকে “বাঙাল প্রেমিকা” বলে অপমান করা হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ মেঘনা বেশিরভাগ উপহার ফেরত দেন। শুধু কোরআন, জায়নামাজ ও কয়েকটি ধর্মীয় জিনিস রেখে দেন।

তিনি দুহাইলানকে বলেন, “গুজব বন্ধ করে সত্য প্রকাশ করুন, না হলে আনুষ্ঠানিক অভিযোগ করব।”

এর পরদিনই ২০২৫ সালের ৯ এপ্রিল, মেঘনার ঢাকার বাসায় হঠাৎ কয়েকজন সাদা পোশাকের ব্যক্তি হাজির হন। তারা দাবি করেন, তার জন্মসনদ ও মাদক সংক্রান্ত বিষয়ে কথা বলতে এসেছেন।

ভীত মেঘনা ঘটনাটি ফেসবুক লাইভে প্রচার করেন। এরপর তাকে আটক করে গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। মেঘনা দাবি করেন, সেখানে দুই দিন তাকে বিচ্ছিন্ন অবস্থায় জিজ্ঞাসাবাদ, ফোন ও ল্যাপটপ কেড়ে নেওয়া হয় এবং জোরপূর্বক ভিডিও মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়।

মেঘনা বলেন,“এটা ছিল মানসিক নির্যাতন, আমাকে ভেঙে ফেলার চেষ্টা।” পরে তাকে ‘স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট’-এর আওতায় আটক দেখানো হয়।

১০ এপ্রিল মধ্যরাতে আদালত তাকে ৩০ দিনের রিমান্ডে পাঠায়, পরদিন পুলিশ দাবি করে- তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা ও পররাষ্ট্র সম্পর্ক বিপন্ন করেছেন। অভিযুক্তের দাবি,‘পুরো বিষয়টাই সাজানো’। মেঘনা বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল শুধু সৌদি দূতকে বাঁচানোর জন্য।

“সরকারের লোকেরা বলেছিল, রাষ্ট্রদূতকে ক্ষুব্ধ করলে সৌদি-বাংলাদেশ সম্পর্ক নষ্ট হবে” বলেন তিনি। তার অভিযোগ, দুহাইলান সেদিনই বাংলাদেশ ছেড়ে চলে যান, ফোন নম্বর বন্ধ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট মুছে ফেলেন।

গ্রেপ্তারের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনায় গভীর উদ্বেগ জানায়। তারা বলেছে,“স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে মডেল মেঘনা আলমকে আটক করা হয়েছে— যা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের লঙ্ঘন।”

একই সঙ্গে ২৭ জন নারী অধিকারকর্মী, আইনজীবী, শিল্পী ও শিক্ষাবিদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস-কে চিঠি লিখে মেঘনার মুক্তির দাবি জানান। পরে ২৮ এপ্রিল তাকে জামিন দেয় আদালত।

এখন মেঘনা বাবা-মায়ের সঙ্গে থাকছেন। তিনি বলছেন, সামাজিক অপমান ও মানসিক নির্যাতনে তিনি ভেঙে পড়েছেন। “আমার বিরুদ্ধে অপপ্রচার এমনভাবে ছড়ানো হয়েছে, যেন আমি পুরো সমাজের লজ্জার কারণ” বলেন মেঘনা। অভিযোগ করে তিনি আরো বলেন,“আমাকে পতিতা বলা হচ্ছে, বিদেশি এজেন্ট বলা হচ্ছে। অথচ আমি জানি, আইনি লড়াইয়ে কোনো ন্যায় বিচার পাব না, কারণ পুরো সিস্টেম তাকে (দুহাইলাইন) রক্ষা করছে।”

আদালতে হাজিরার সময় তিনি দুহাইলানের দেওয়া কোরআন ও নামাজের চাদর সঙ্গে রাখেন- প্রমাণ হিসেবে যে তাদের সম্পর্ক ধর্ম বা মূল্যবোধবিরোধী ছিল না। তিনি বলেন, “পাঁচ মাস হয়ে গেছে। আমি ইতিবাচক থাকতে চাই, কিন্তু প্রতিনিয়ত আমাকে ‘রাষ্ট্রবিরোধী’ বলে দোষারোপ করা হচ্ছে,” বলেন মেঘনা। “এইভাবে টিকে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে।” সূত্র: The Independent (UK)

Tags: আইনি লড়াইমডেলমিস আর্থ বাংলাদেশমেঘনা আলমলিড বিনোদনসৌদি আরবসৌদি রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’
বিনোদন

ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’

আগস্ট ১, ২০২৬
আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না মানুষ—পরীমণি
বিনোদন

আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না মানুষ—পরীমণি

জুলাই ৩১, ২০২৬
ক্যাসিনোর বাইরে তরুণীর সঙ্গে ফ্রেমবন্দি আরিয়ান
বিনোদন

ক্যাসিনোর বাইরে তরুণীর সঙ্গে ফ্রেমবন্দি আরিয়ান

জুলাই ৩১, ২০২৬
পরবর্তী পোস্ট

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের চাকরিচ্যুত করার প্রতিবাদে চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার আদেশ বাতিল করল আদালত

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে সানা তাকাইচি

প্রস্তাবিত সংবাদ

আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার

আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার

আগস্ট ২, ২০২৬
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

আগস্ট ২, ২০২৬
ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির

ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির

আগস্ট ২, ২০২৬
রাজধানীতে বোমাতঙ্কের মাঝেই দেশজুড়ে পুলিশের কড়া সতর্কতা

রাজধানীতে বোমাতঙ্কের মাঝেই দেশজুড়ে পুলিশের কড়া সতর্কতা

আগস্ট ২, ২০২৬
মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

আগস্ট ২, ২০২৬
নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

আগস্ট ২, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (104)
  • আন্তর্জাতিক (887)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (406)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (94)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (328)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,926)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (59)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (13)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,031)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (482)
  • লাইফস্টাইল (161)
  • শিক্ষা (176)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আপত্তিকর অবস্থায় ধরা পড়ে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে ইসলামী ছাত্র আন্দোলন নেতার আগস্ট ২, ২০২৬
  • শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর আগস্ট ২, ২০২৬
  • ফ্যাসিস্টদের ‘ফটোকপি’ হয়ে গেছে বিএনপি: জামায়াত আমির আগস্ট ২, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান