জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, নভেম্বরে গণভোট, সংশোধিত আরপিও বহাল এবং নির্বাচনে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের বিষয়ে সিইসির কাছে জামায়াতসহ ৮টি ইসলামি দল স্মারকলিপি জমা দিয়েছেন।
বৃহস্পতিবার ৩০ অক্টোবর তিনি আরও জানান, আগামী ৩ নভেম্বর নতুন কর্মসূচী দিবে সমমনা ৮ ইসলামিক দল।






