বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে গড়ে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এক বার্তায় নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিক ফল জানালে ভুল হওয়ার আশঙ্কায় এবং পোস্টাল ব্যালট যুক্ত করার সুবিধার্থে ইসি আজ সকালে এই চূড়ান্ত হিসাব প্রকাশ করল। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ২ হাজার ৩৪ জন প্রার্থী অংশ নেন। ১২ কোটি ৭৭ লাখ ভোটারের এই বিশাল কর্মযজ্ঞে শেরপুর-৩ ছাড়া বাকি ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






