ঢাকাসহ দেশজুড়ে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত
বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ ছিল, যা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে এই কম্পন শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী— এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।” তিনি সবাইকে অনুরোধ করেন, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য। এখন পর্যন্ত তেমন জোরালো সম্ভাবনা দেখা যায়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে ভারতের মণিপুর রাজ্যের কাছাকাছি আরেকটি ভূমিকম্প আঘাত হানে, সেসময়ও ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল।
বাংলাফ্লো/এফআইআর






