ভূমিকম্পে পুরান ঢাকায় নিহত ৩
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ভূমিকম্পের সময় রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি পাঁচ তলা ভবনের রেলিং ধসে অন্তত তিন পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশালের কসাইটুলি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ জানান, ভূমিকম্প চলাকালে ভবনের রেলিং ধ্বসে পড়ায় ঘটনাস্থলেই তিন পথচারী নিহত হয়েছেন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বাংলাফ্লো/এফআইআর






