বুধবার, মার্চ ১৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম জনপদ

ফেনীতে পৃথক স্থান থেকে শিশু ও নারীসহ ৩ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৫
জনপদ, ফেনী
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

ফেনীতে ২৪ ঘণ্টায় পৃথক স্থান থেকে এক নারী ও এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) সকালে ফেনীর সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে নিজ ঘর থেকে আয়েশা আক্তার জুঁথি (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বসতঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন পরিবারের লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় ইট বোঝাই একটি ট্রলির চাপায় নূর মোহাম্মদ তানভীর (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে মাছিমপুরে এ ঘটনা ঘটে। নিহত তানভীর লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জানাগেছে, প্রবাসী মামা ছুটিতে বাড়ি এলে তানভীর নানা বাড়ি মাছিমপুরে আসে। মামার সঙ্গে ঘুরতে বের হয়। বাড়ি ফেরার পথে মাছিমপুরে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান বলেন, আয়েশার মৃত্যুর ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শিশু তানভীরের মৃত্যুর বিষয়ে ওসি বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে এদিন সকাল ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ষাটোর্ধ এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ওসি আবুল বাশার বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্ত ও মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

Tags: ৩ মরদেহ উদ্ধারফেনী
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

- সেমি লিড

অপহরণের ৬ বছর পর লাশ হয়ে ফিরলেন আবদুল আহাদ

অক্টোবর ৩০, ২০২৫
- সেমি লিড

রাঙ্গামাটির রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব শুরু

অক্টোবর ৩০, ২০২৫
- সেমি লিড

শিয়ালের কামড়ে আহত ২২, পিটুনীতে শিয়ালের মৃত্যু

অক্টোবর ৩০, ২০২৫
পরবর্তী পোস্ট

জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গোলাম পরওয়ারের বিবৃতি

স্ত্রী হত্যার ১১ বছর পর স্বামীর ফাঁসির আদেশ

রেফারিকে কখনো গোল দিতে দেখিনি: সালাহউদ্দিন আহমদ

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৫৯৯)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৮)
  • খেলা (২৩৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৭৭)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২১)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৪)
  • শিক্ষা (১২৪)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ‘রাক্ষস’ সিনেমার নতুন গান ‘তুমি ছাড়া’ প্রকাশ্যে মার্চ ১৮, ২০২৬
  • রুমিন ফারহানার সঙ্গে এক ফ্রেমে ভাবনা মার্চ ১৮, ২০২৬
  • তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত খামেনির ‘ডানহাত’ আলী লারিজানি মার্চ ১৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান