বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রথম আড়াই ঘণ্টায় (সকাল সাড়ে ৭টা থেকে ১০টা) রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে ২৫১টি ভোট পড়েছে। মহিলা ভোটারদের জন্য নির্ধারিত এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৮২ জন। সেই হিসাবে সকাল ১০টা পর্যন্ত ভোটের হার প্রায় ৭ দশমিক ৮৯ শতাংশ।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৬টি বুথবিশিষ্ট এই কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সরেজমিনে কেন্দ্রের বাইরে বিভিন্ন দলের নেতাকর্মীদেরও সক্রিয় দেখা গেছে। উল্লেখ্য, এবারের নির্বাচন পর্যবেক্ষণে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে অবস্থান করছেন।
বাংলাফ্লো/এফআইআর






