ভূমিকম্পে ঢাকার ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত, তালিকা প্রকাশ
বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের কারণে ঢাকা জেলায় মোট ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস এই ক্ষতিগ্রস্ত ভবনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।
ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ স্বাক্ষরিত এই তালিকা অনুযায়ী, ঢাকার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নাম ও স্থান নিম্নরূপ:
মালিবাগ চৌধুরী পাড়া
আরমানিটোলা
স্বামীবাগ, সূত্রাপুর
বনানী
কলাবাগান
বসুন্ধরা
নদ্দা
দক্ষিণ বনশ্রী
মোহাম্মদপুর
খিলগাঁও
বাড্ডা
সিপাহী পাড়া (খিলগাঁও)
মধুবাগ (মগবাজার)
ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
বাংলাফ্লো/এফআইআর






