জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান পেলেন ২২তম ফজলুল হক স্মৃতি পুরস্কার। তাদের পুরস্কার তুলে দেন ফজলুল হকের পরিবারের সদস্যসহ দেশবরেণ্য ব্যক্তিরা।
আলোচকরা বলেছেন, দেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও চলচ্চিত্র নির্মাণে কীর্তিমান ব্যক্তিত্ব ফজলুল হকের সৃষ্টিশীল সংগ্রামী জীবন অনুকরণীয়। সম্মানজনক এই স্বীকৃতি আগামী পদক্ষেপে অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন পুরস্কারপ্রাপ্তরা।